Saturday, June 20, 2026

রাজ্যপালের গাড়িতে নম্বর প্লেট!

Date:

Share post:

রাজ্যপালের গাড়ির নম্বর কত? ক্যুইজ কনটেস্ট এই ধরনের প্রশ্ন প্রায়ই জিজ্ঞাসা করা হয়। কারণ, রাজ্যের সাংবিধানিক প্রধানের গাড়িতে নম্বর প্লেট থাকে না। কিন্তু এখানেও জগদীপ ধনকড়ের সঙ্গে, বলা ভালো তাঁর গাড়ির সঙ্গে বিতর্ক জড়িয়ে গেল। শুক্রবার, সকালে উত্তর চব্বিশ পরগনার বারাসতের দুটি কালীপুজোর উদ্বোধন করতে সস্ত্রীক যান রাজ্যপাল। তবে সরকারের তরফে তাঁকে যে ইনোভা গাড়ি দেওয়া হয়, তাতে অশোকস্তম্ভের পাশাপাশি ছিল WB02AF3578 লেখা নম্বর প্লেট।

এই নিয়ে সরব হয় বিজেপি। সাংবিধানিক পদের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তোলে তারা। রামদের সুরে সুর মেলায় বামেরাও।

রাষ্ট্রপতি ও রাজ্যপাল সাংবিধানিক শীর্ষ পদ। তাঁদের সম্মানে এই দুজনের গাড়িতে নম্বর প্লেট লাগানো হয় না। কিন্তু এটি লঙ্ঘন করে রাজ্যপালের পদকে অসম্মানিত করা হয়েছে বলে মত বিরোধীদের। যদিও এ বিষয়ে জেলা প্রশাসনের তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন – রাজ্যবাসীকে ভূত চতুর্দশীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...