Saturday, June 20, 2026

রোজ ভ্যালি নিয়ে CBI এবার কথা বলতে চায় দময়ন্তী- ওয়াকারের সঙ্গে

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশে 2014 সালের মে মাসে বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে CBI তদন্ত শুরু করেছে। তদন্তভার হাতে নেওয়ার প্রায় পাঁচ বছর পর CBI কথা বলতে চাইছে কলকাতা পুলিশের দুই শীর্ষকর্তা দময়ন্তী সেন এবং ওয়াকার রাজার সঙ্গে। ইতিমধ্যেই রাজ্য পুলিশের DG-র মাধ্যমে নোটিস পাঠানো হয়েছে এই দুই অফিসারকে। এই মুহূর্তে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার-3 পদে রয়েছেন IPS দময়ন্তী সেন। এবং DC-PORT পদে ওয়াকার রাজা। CBI সূত্রের খবর, 2010 সালে কলকাতা পুলিশের তৎকালীন যুগ্মকমিশনার (অপরাধদমন) দময়ন্তী সেনের কাছে তখনকার সরকার রোজ ভ্যালি সংস্থা সম্পর্কে বেশ কিছু নেতিবাচক তথ্য কলকাতা পুলিশকে খতিয়ে দেখার জন্য পাঠিয়েছিলো। এ বিষয় নিয়েই দময়ন্তীর কাছে CBI জানতে চাইবে, সে সময় কী পদক্ষেপ করেছিলো কলকাতা পুলিশ। ওয়াকার রাজা-র সঙ্গেও রোজ ভ্যালি নিয়েই CBI কথা বলবে। জানা গিয়েছে, 2012 সালে বিশেষ এক বৈঠক নিয়ে বিস্তারিত জানতেই CBI তাঁর সঙ্গে কথা বলতে চাইছে। CBI-এর ডাক পাওয়া নিয়ে ডিসি বন্দর ওয়াকার রাজা সংবাদমাধ্যমে বলেছেন, “DG-র মাধ্যমে নোটিস দিয়ে ডাকা হয়েছে। যে বৈঠকের প্রসঙ্গে জানার জন্য ডাকা হয়েছে, তা যতটা মনে আছে তা জানিয়ে তদন্তে সাহায্য করব।’ দময়ন্তী সেনের কাছ থেকে এ প্রসঙ্গে কিছু জানা যায়নি। এদিকে, এতদিন পর CBI-এর এভাবে দুই IPS-এর সঙ্গে কথা বলে কতখানি লাভবান হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশের শীর্ষমহল।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...