Friday, March 27, 2026

প্লাস্টিক বর্জনের বার্তা দিয়ে জ্বলল বিরাট প্রদীপ

Date:

Share post:

বাহারি বৈদ্যুতিক আলোর দাপটে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মাটির প্রদীপ। দীপাবলিতে ফের প্রদীপ জ্বালানোর বার্তা দিতে জ্বলল বিরাট প্রদীপ। গুয়াহাটির দীঘালিপুকুরির কাছে এটি জ্বালানো হয়। এটিই বিশ্বের সবথেকে বড় মাটির প্রদীপ বলে দাবি উদ্যোক্তাদের। নাম ‘এক দিয়া প্রকৃতিকে নাম’। দীপটির ব্যাসার্ধ ৯৬ ইঞ্চি ও এটি ৩০ ইঞ্চি লম্বা। ৮০০ লিটার তেল ধরে ওতে।

শনিবার সন্ধেয়, দীপ প্রজ্জ্বলন অনুষ্ঠনে ছিলেন অসমের রাজ্যপাল জগদীশ মুখী। প্রধানমন্ত্রী প্লাস্টিক বর্জনের বার্তা দিয়েছেন। এদিনের অনুষ্ঠানেও সেই কথাই মনে করান অসমের রাজ্যপাল। এই উত্সষব অন্ধকারের বিরুদ্ধে আলোর, অজ্ঞানের বিরুদ্ধে জ্ঞানের জয় বলে মন্তব্য করেন তিনি। উপস্থিত প্রত্যেকে এক চামচ করে তেল ঢেলে দেন প্রদীপে। প্লাস্টিক বন্ধের বার্তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...