Friday, March 27, 2026

যে হাতে রাজ্য-ভার, সেই হাতেই খুন্তি

Date:

Share post:

যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। থুড়ি তিনি রাজ্যের শাসন ব্যবস্থাও চালান। তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষ প্রশাসকের ভূমিকায় তাঁকে দীর্ঘদিন ধরেই দেখছেন বাংলার মানুষ। একইসঙ্গে শিল্প-সাহিত্যে যথেষ্ট অনুরাগ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি ছবি আঁকেন, কবিতা লেখেন। এসবের পাশাপাশি তিনি যে রাঁধতেও পারেন দু’ একবার সাক্ষাৎকারে একথা জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। রবিবার বাড়ির পুজো সে দৃশ্য ক্যামেরাবন্দিও হল।

দিব্যি নিজের বাড়ির কালীপুজোর ভোগ রান্না করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে অনায়াসে তিনি খুন্তি নাড়ছিলেন তাতে মনে হচ্ছিল এ বিষয়েও তিনি যথেষ্ট দক্ষ। এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে চাঁদেরহাট। সস্ত্রীক রাজ্যের সাংবিধানিক প্রধান থেকে শুরু করে মন্ত্রী-আমলা, সংগীতশিল্পী, চলচ্চিত্র জগতের মানুষজনের পাশাপাশি ছিলেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা। সবাইকেই সমান গুরুত্ব দিয়ে আপ্যায়ন করেন মমতা। তাদের মিষ্টিও খাওয়ান তিনি।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...