Friday, June 26, 2026

সংকল্প থেকে অতিথি আপ্যায়ন- বাড়ির পুজোতে ব্যস্ত মমতা

Date:

Share post:

তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান। সবদিকেই তাঁর সতর্ক দৃষ্টি। নিজের বাড়ির কালীপুজোতেও তিনিই মূল উদ্যোক্তা। সন্ধে নামার আগেই পুজো প্রস্তুতিতে নজর রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্ত পর্যন্ত দেখে নিয়েছেন আয়োজনে কোথাও ত্রুটি আছে কি না। তারপর তিথি মেনে নির্দিষ্ট সময় শুরু হয়েছে পুজো। মুখ্যমন্ত্রী নিজে সংকল্প করে পুজো শুরু করেন। এরপরেই অতিথি অভ্যর্থনায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। তাঁর বাড়িতে আসা সমস্ত অতিথিদের নিজে স্বাগত জানান মমতা। তাঁদের আতিথেয়তার যাতে কোনও ত্রুটি না থাকে, পুজোর পাশাপাশি সেদিকেও সজাগ দৃষ্টি রয়েছে তৃণমূল নেত্রীর।

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...