Friday, March 27, 2026

কালীপুজোয় দক্ষিণেশ্বরে ভবতারিণী দর্শন, সঙ্গে স্কাইওয়াক

Date:

Share post:

রথ দেখা, কলা বেচার সঠিক উদাহরণ যেন দক্ষিণেশ্বরের কালীমন্দির দর্শন। কারণ, কালীপুজোর দিন সেখানে পুজো দেওযার পাশাপাশি স্কাইওয়াক উপভোগ করছেন ভক্তরা। কার্তিক অমাবস্যার তিথি শুরু না হলেও, সকাল থেকেই মন্দির চত্বরে পূণ্যার্থীদের লম্বা লাইন। বেলা যত বাড়ছে, তত সর্পিল আকার নিচ্ছে সেটি।

রামকৃষ্ণ পরমহংস নিজে দক্ষিণেশ্বরে দেবী ভবতারিণীর পুজো শুরু করেন। সেই ধারা আজও বহমান। সকালে বিশেষ ধুপ-আরতি হয়। দুপুরে ভোগ নিবেদন। সন্ধেয় আবার আরতি ও পুজো।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের ব্যবস্থা করা হয়েছে। ভিড় ও জ্যাম এড়িয়ে সোজা পৌঁছে যাওয়া যায় মন্দির চত্বরে। সেখানেও রয়েছে পুজোর সামগ্রীর পসরা। কালীপুজো উপলক্ষ্যে দক্ষিণেশ্বরে আসা ভক্তরা তাই এই সুযোগে স্কাইওয়াকটাও সেরে ফেলছেন।

 

আরও পড়ুন – মৌতড় কালীমন্দিরে পুজো দেওয়ার জন্য সকাল থেকে ভক্তদের ভিড়

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...