Thursday, March 5, 2026

কুকুরের মত মরেছে বাগদাদি, আইসিস প্রধানের মৃত্যুর খবর দিয়ে বললেন ট্রাম্প

Date:

Share post:

লাদেনের পর এবার বাগদাদি। গোপন সামরিক অভিযানে মার্কিন সেনা নিকেশ করল দুনিয়ার সাম্প্রতিক ত্রাস হয়ে ওঠা কুখ্যাত আইসিস জঙ্গি গোষ্ঠীর প্রধান আবু বককর আল বাগদাদিকে। শনিবার গভীর রাতে সিরিয়ার উত্তর পশ্চিমে মার্কিন সেনার বিশেষ অভিযানে জঙ্গি বাগদাদি সহ নিহত আরও অনেক আইসিস জঙ্গি। বাগদাদির সঙ্গে প্রাণ হারিয়েছে তার তিন সন্তানও। এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে 2011 সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে লুকিয়ে থাকা বিশ্বত্রাস ওসামা বিন লাদেনকে মার্কিন সেনার খতম করার অভিযানের কথা।

শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ট্যুইটেই প্রথম জল্পনা তৈরি হয়। ট্রাম্প ট্যুইটে বলেন, এইমাত্র একটা বড় ঘটনা ঘটল। বিস্তারিত পরে জানাব। এরপর রবিবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণে ট্রাম্প জানান, আইসিস জঙ্গি গোষ্ঠীর প্রধান বাগদাদি খতম। মার্কিন সেনারা দুর্দান্ত কাজ করেছে। ওই লোকটা কুকুরের মত মরেছে। অভিযানের সময় এই সন্ত্রাসবাদী টানেল দিয়ে চিৎকার করতে করতে কাপুরুষের মত প্রাণভয়ে পালাচ্ছিল। আইসিসের এই মাথাকে শেষ পর্যন্ত নিকেশ করা গিয়েছে। এই অভিযানে মার্কিন সেনার কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ডিএনএ পরীক্ষায় ধ্বংসস্তূপের মধ্যে থেকে জঙ্গি বাগদাদিকে সনাক্ত করা হয়েছে। সিরিয়ায় এই অভিযানে সাহায্য করার জন্য ট্রাম্প ধন্যবাদ জানিয়েছেন রাশিয়া, সিরিয়া, তুরস্ক ও ইরাককে। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস আগে সন্ত্রাসবাদ দমনে এই মার্কিন সাফল্য নিশ্চিতভাবেই ট্রাম্পকে অনেকটা অক্সিজেন দেবে।

 

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধে বিশ্বের দুই ভাগ স্পষ্ট: ভারতের কী হবে, প্রশ্ন

হরমুজ প্রণালী দিয়ে কোনও দেশের জাহাজ যাবে না। ঘোষণা করার পর আবার মত বদল ইরানের। চিনকে (China) অনুমতি...

রাতভর CEO দফতরে ধর্নায় বামেরা! BJP-র বি-টিম তকমা মুছতে দেরিতে কমরেডরা, ব্যাখ্যা তৃণমূলের

নির্বাচন ঘোষণার আগে হঠাৎই সিইও দফতরে বামেরা। একদিকে নির্বাচনের আগে খাস কলকাতায় বহুদিন পরে লাল ঝাণ্ডা যে এখনও...

সেমির আগে ভক্তিতে আস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে জানুন ভারতের সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই...

নাবালকের হাত থেকে চলল গুলি! মানিকচকে আহত ৩

মালদহের মানিকচকে দোল নিয়ে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বুধবার সন্ধ্যায় রঙ খেলাকে কেন্দ্র করে গুলি চলার (firing)...