Friday, March 27, 2026

কালীপুজোর টক্করে আমহার্স্ট স্ট্রিট বনাম চেতলা

Date:

Share post:

কালীপুজোয় মহানগরীতে টক্কর দিচ্ছে দুটি অঞ্চল। আমহার্স্ট স্ট্রিট আর চেতলা। অন্য বেশ কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু পুজো ভালো হয়েছে। কিন্তু এলাকাগতভাবে এই দুটি অঞ্চল না গেলে বড় মিস্।

আমহার্স্ট স্ট্রিটে পরপর পুজো। আলোয় আলো। এর মধ্যে সোমেন মিত্রের পুজো আর সাবেক ফাটা কেষ্টর পুজো অতুলনীয়। বিরাট মাতৃমূর্তি। ইতিমধ্যেই মেলা বসেছে। জনসমুদ্র শুরু। পরের পর পুজো পার হয়ে বউবাজারের মুখে তাপস রায়ের যুবশ্রী। গোটা আমহার্স্ট স্ট্রিট জুড়ে উৎসব। কোনো থিম নয়, সাবেক প্রতিমা, মন্ডপ, আলো, হইচই।

আর চেতলার বৈশিষ্ট্য হল কাছাকাছি এক একটি পুজো মায়ের এক এক রূপে। কোথাও দশমহাবিদ্যা, কোথাও হাজারহাত, কোথাও রক্তচামুন্ডা, আবার কোথাও দশমাথা। এই বৈচিত্রই গোটা চেতলা অঞ্চলকে দর্শনীয় করে তুলেছে। এগুলির ইতিহাস আগ্রহ বাড়াচ্ছে দর্শনের।

এর বাইরে বিভিন্ন এলাকায় কিছু কিছু পুজো দেখার মত। যেমন: গিরিশ পার্কে সঞ্জয় বক্সির পুজো। শেক্সপীয়ার সরণি থানার সামনের পুজো। সেখানে মন্ডপ হল পুরীর মন্দিরের আদলে। বেহালার কিছু পুজো ভালো। সুকিয়া স্ট্রিট মোড়ে মুখোমুখি ভালো পুজো করেছে রামমোহন রায় রোড তরুণ সংঘ আর উদ্যোগ। নেবুতলা পার্কের পাশে সজল ঘোষের যুবক সংঘের প্রতিমা দারুণ।

Related articles

৪২ হাজার মেট্রিক টন LPG ভারতে, অশান্তির মধ্যে হরমুজ পেরিয়ে এল ‘জগ বসন্ত’

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে ভারতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। তবে ভারতে যে গ্যাসের হাহাকার দেখা দিয়েছে তা মানতে...

জ্বালানির পর এবার বাড়তে চলেছে ৭৬৭ জরুরি ওষুধের দাম!

গ্যাস, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থা আমজনতার। এবার মধ্যবিত্তের পকেটের খরচ বাড়িয়ে মেডিক্যাল পরিষেবাতেও মূল্যবৃদ্ধির কোপ। জাতীয় ওষুধ...

বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা! বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

শুক্রের সকাল থেকে রোদের দাপট দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ রাজ্যজুড়ে দফায় দফায় ঝড় বৃষ্টির দুর্যোগ চলতে পারে, সঙ্গী...

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...