Saturday, April 4, 2026

প্রেমিকার শেষ ইচ্ছাকে মর্যাদা দিতে বেনজির কাণ্ড ঘটালেন যুবক

Date:

Share post:

ইয়াং লু এবং শু শিনান। সেই কলেজ বেলা থেকে প্রেম দুজনের। প্রেম পরিণতি পায় বিয়েতে। ২০১৩-য় রেজিস্ট্রি করেন তাঁরা। তবে, এভাবে কোর্ট ম্যারেজে মন ভরেনি লু-র। সাদা গাউনে সেজে ঘটা করে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যে বোধহয় নির্ধারিত ছিল অন্য কিছু। রেজিস্ট্রির ৩মাস পরেই স্তন ক্যানসার ধরা পড়ে লু-র। শুরু হয় চিকিৎসা। সাময়িক ভাবে সেরেও ওঠেন। কিন্তু কিছু দিন পরে ফিরে আসে মারণ রোগ।

৬ অক্টোবর কোমায় চলে যান ইয়াং লু। এক সপ্তাহ পরেই মৃত্যু হয় ৩৫ বছরের যুবতীর। সামাজিক বিয়ের ইচ্ছে অপূর্ণই থেকে যায়। কিন্তু এভাবে লু-কে চেলে যেতে দিতে চাননি প্রেমিক শু। শেষকৃত্যের আগে কফিনবন্দি প্রেমিকা তথা স্ত্রীকে প্রথা মেনে সাদা গাউন পরিয়ে বিয়ে করেন তিনি। পূর্ব চিনের ডালিয়াং অঞ্চলের এই ঘটনা সামনে আসতেই আলোড়ন সোশ্যাল মিডিয়ায়।

প্রেম অমর, মৃত্যুর পরেও বেঁচে থাকে ভালোবাসা-এই সব কথা শোনা যায়, তবে, সেটা করে দেখালেন শু শিনান।

আরও পড়ুন – তুবড়ি ফেটে শিশুমৃত্যুর ঘটনায় বাজি বিক্রেতাকে তলব

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...