Saturday, April 4, 2026

মদের গন্ধ সহ্য হয় না তার, রেগে মাহুতকে প্রাণেই মেরে দিল কুনকি হাতি

Date:

Share post:

মদ খেয়ে কাছে যাওয়ায় প্রভুর উপর ক্ষেপে লাল। সরাসরি ক্ষোভের বহিঃপ্রকাশ। কুনকি হাতির হামলায় প্রাণ গেল মাহুতের। জলদাপাড়া জাতীয় উদ্যানের হাসিমারা বিট এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম চাউরে মাঝি (৩৫)।

জানা গিয়েছে, মদ্যপান করে হাতিকে খেতে দিচ্ছিলেন তিনি। মদের গন্ধ পেয়ে রেগে গিয়ে মাহুতকে আক্রমণ করে কুনকি হাতি মিতালি। এরপর আশঙ্কাজনক অবস্থায় আহত মাহুতকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তাঁর।

ডিএফও জানান, হাতিরা মদের গন্ধ সহ্য করতে পারে না। মদের গন্ধ পেলে তারা রেগে যায়। এদিনও তেমন ঘটনাই ঘটেছে। মৃতের পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন – ফের তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে

Related articles

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...