Friday, June 26, 2026

পাশা বদলাতে টার্গেট খড়গপুর! প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী তৃণমূলের প্রার্থী!

Date:

Share post:

ছিল কংগ্রেসের। সেখান থেকে বিজেপির দখলে। সেই খড়গপুর সদর দখলে নয়া স্ট্র‍্যাটেজি তৈরির পথে তৃণমূল কংগ্রেস। ভোটের পাটিগণিতে নিশ্চিত হার। তবে দিলীপ ঘোষের মতো হেভিওয়েটের প্রার্থী হওয়ার সুযোগ না থাকায় বিজেপিকে এক ধাক্কা দিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে প্রার্থী করার কথা ভাবনায় তৃণমূল নেতৃত্ব। সাফল্য যদি আসে, তাহলে ‘২১-এর ভোটে তার প্রভাব পড়তে বাধ্য।

২০১৬-র বিধানসভা ভোটে বিজেপি তথা দিলীপ ঘোষ এই কেন্দ্র থেকে জেতেন ৪৫ হাজার ভোটে। লোকসভাতেও এই ব্যবধান বজায় ছিল। ফলে ভোটের অঙ্কে তৃণমূলের জেতার কোনও সুযোগ নেই। কিন্তু তৃণমূলের অন্দরের খবর এই হিসাব উল্টে দিতে হেভিওয়েট প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে নামাতে চায়। দীনেশ একদিকে যেমন হেভিওয়েট, অন্যদিকে এই কেন্দ্রে বহু অবাঙালি থাকায় দীনেশকে নামিয়ে তার ফয়দা তুলতে চায় তৃণমূল। এর আগে এই কেন্দ্রে কংগ্রেসের জ্ঞান সিং সোহন পাল বা সিপিআইয়ের নারায়ণ চৌবে প্রার্থী হয়েছেন, জিতেছেনও। তারপর দিলীপ ঘোষ। এই লেগাসি ভাঙতে দীনেশ তাস খেলার সম্ভাবনা প্রবল। লক্ষ্যণীয়, উপনির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। এখনও প্রার্থী কারা হবেন, জানায়নি তৃণমূল-বিজেপি দু’দলই। আসলে দুতরফেরই লক্ষ্য অন্যের দিকে। তারমাঝে তৃণমল ধারে আর ভারে বিরোধী বধ কর‍তে চাইছে।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...