Friday, June 26, 2026

দলীয় মুখপত্রে বিজেপিকে বারবার আক্রমণ, শিবসেনার উপর ক্ষুব্ধ ফড়নবিশ

Date:

Share post:

একে তো উদ্ধবপুত্র ও মাত্র 29 বছরের প্রথমবারের বিধায়ক আদিত্য ঠাকরেকে মুখ্যমন্ত্রী করার দাবি। তার উপর দলীয় মুখপত্র ‘সামনা’য় বিজেপির বিরুদ্ধে কটাক্ষ, সমালোচনার লাগাতার খোঁচা। মহারাষ্ট্র বিধানসভা ভোটের ফলপ্রকাশের পরই যেভাবে চড়া সুরে বিজেপির বিরোধিতায় নেমেছে জোট শরিক শিবসেনা, তাতে ব্যাপক অস্বস্তিতে পদ্মশিবির। জোট করে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও শিবসেনার চাপে এখনও পর্যন্ত সরকার গঠনের পথে এগোতে পারছে না বিজেপি। উল্টে শিবসেনা নেতারা আলাদাভাবে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর পারস্পরিক অবিশ্বাস আরও চওড়া হয়েছে। শিবসেনার আড়াই বছরের মুখ্যমন্ত্রিত্বের দাবি উড়িয়ে দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, মুখ্যমন্ত্রিত্ব ভাগাভাগির প্রশ্নই নেই। পূর্ণ সময়ের জন্য আমিই দায়িত্ব নেব। ফড়নবিশ বলেন, মুখপত্র সামনায় যেভাবে বিজেপিকে আক্রমণ করা হচ্ছে তা অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক। কোনও শরিক দলের কাছ থেকে এই আচরণ মেনে নেওয়া যায় না। শিবসেনার অন্যায় দাবি মানা হবে না।

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...