Thursday, June 18, 2026

কুলগামে জঙ্গি হামলায় নিহতরা মুর্শিদাবাদের বাসিন্দা

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরে ইউরোপিয়ান ইউনিয়নের সংসদীয় প্রতিনিধি দল থাকা অবস্থাতেই কুলগামে জঙ্গি হামলা। এলোপাথাড়ি গুলিতে নিহত এরাজ্য থেকে যাওয়া পাঁচ শ্রমিক। আরও এক জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।  কাজের সূত্রে উপত্যকায় গিয়েছিলেন ওই তাঁরা। কিছুদিন ধরেই কুলগ্রামের ওই জায়গায় ক্যাম্প করে থাকতে শুরু করেছিলেন মুর্শিদাবাদের ওই ছয় শ্রমিক। মঙ্গলবার তাঁদের ক্যাম্পে হানা দেয় জঙ্গিরা। সূত্রের খবর, প্রথমে তাঁদের অপহরণ করা হয়, এরপর গুলি করে হত্যা করা হয় পাঁচজনকে। পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন একজন। নিহত পাঁচজনের মধ্যে এখনও পর্যন্ত তিনজনের পরিচয় জানা গিয়েছে। নিহতরা হলেন, শেখ কামরুদ্দিন, শেখ মহম্মদ রফিক এবং শেখ মুরনসুলিন। আহত জাহিরুদ্দিনকে অনন্তনাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জম্মু কাশ্মীরের ডিজিপি দিলবার সিং জানান, ঘটনায় পাক মদত রয়েছে। পুলিশ সূত্রে খবর, কুলগামের যেখানে এ দিন হামলা হয় সেখানে সেনা ও নিরাপত্তা বাহিনীর মোতায়েন বাড়ানো হয়েছে। এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চলছে।

Related articles

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...