Sunday, April 12, 2026

দু’টি অন্তর্বাস ধরিয়ে দিল বাগদাদিকে! হ্যাঁ, ঠিক সেটাই

Date:

Share post:

খুনে বাগদাদির নাগাল পেল কী করে মার্কিন সেনা? শুনলে অবাক হয়ে যাবেন, দুটি অন্তর্বাস ধরিয়ে দিল আইএস প্রধান আবু বকর আল বাগদাদিকে। যার জেরে ভয়ঙ্কর মার্কিন ডেল্টা সেনার হাত থেকে বাঁচতে বিস্ফোরক জ্যাকেটে নিজেকে সঙ্গে তিন সন্তান আর দুই স্ত্রীকে ছিন্নভিন্ন করে দেন।

পাঁচ বছর ধরে বাগদাদির সন্ধানে জাল বিছিয়ে ছিল আমেরিকা। চর লাগিয়েছিল বাগদাদির চলাফেরার উপর। বারবার ডেরা বদল করছিল বাগদাদি। শেষে প্রায় তিন বছরের মাথায় বাগদাদির দু’টি অন্তর্বাস চুরি করে নেয় এক কুর্দ গুপ্তচর। তারপর সেই অন্তর্বাসের ডিএনএ পরীক্ষা। নিশ্চিত হয় ওটি বাগদাদির অন্তর্বাস। ফলে সেই লক্ষ্যে চলল তাকে অনুসরণ। অনুসরণকারী কুর্দ গুপ্তচর জানায়, বাগদাদি ইদলিবে রয়েছে। শনিবার ঠিক হয় অভিযানের দিন। সাদা পোশাকে এলাকা প্রাথমিকভাবে ঘিরে ফেলে সেনাবাহিনী। জায়গা পরিবর্তন না করায় সুবিধা হয়। লাদেনের মতোই হামলা হয় রাতে। বাগদাদি পুত্র, স্ত্রী আর ঘনিষ্ঠদের নিয়ে একটা সুড়ঙ্গে লুকোয়। পালাবার উপায় না দেখে শেষে বিস্ফোরক জ্যাকেটে নিজেদের উড়িয়ে দেয়। রাত দুটো থেকে ভোর চারটে অবধি চলে এই অভিযান। দু’ঘন্টায় শেষ বিশ্বের ভয়ঙ্কর জঙ্গি নেতা। ট্রাম্প প্রশাসন এই কাজে কুর্দের সিরিয়ান ডেমোক্র্যাটিক ফ্রন্টের পোলাট ক্যানকে যুক্ত করে। তিনিই দিয়েছেন এই কোতল পর্বের বিবরণ।

আরও পড়ুন-নবজীবনের কামনায় ভাইফোঁটা সংশোধনাগারে

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...