Sunday, April 12, 2026

পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুটছে কাশ্মীর, প্রকাশ্যে ভিডিও

Date:

Share post:

পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুটছে পাক-অধিকৃত কাশ্মীর। মুজফ্ফরাবাদের রাস্তায় সেই বিক্ষোভের ভিডিও প্রকাশ্যে এসেছে। এখন সেটাই আন্তর্জাতিক মঞ্চে ভারতের বড় হাতিয়ার। মঙ্গলবার, কাশ্মীরের পরিস্থিতি দেখতে শ্রীনগর গিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্যদের প্রতিনিধি দল। তার কয়েকঘণ্টা আগেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মুজফ্ফরাবাদ। সোশ্যাল মিডিয়ায় এখন সেই বিক্ষোভের ভিডিও ভাইরাল। সূত্রের খবর, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদেরও এই ভিডিও দেখানো হয়েছে।

ভিডিওতে দেখা গিয়েছে মুজফ্ফরাবাদই নয়, রাওয়ালকোট ও পাক অধিকৃত কাশ্মীরের অনেক জায়গাতেই রাস্তায় নেমে প্রতিবাদে সামিল স্থানীয় বাসিন্দারা। মুখে পাক সরকার বিরোধী স্লোগান- পাক আধিপত্য থেকে মুক্তি চাইছেন তাঁরা। শুধু আম আদমিই নন, পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলই এই প্রতিবাদে যোগ দেয়।
পাক অধিকৃত কাশ্মীরের রাজনৈতিক দলগুলির অভিযোগ, সেপ্টেম্বরে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের পদযাত্রা বয়কট করেছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু ভাড়াটে দুষ্কৃতীদের দিয়ে জোর করে সেই পদযাত্রা করেন ইমরান। কিন্তু পাক প্রধানমন্ত্রীর উপস্থিতি মানতে পারেননি স্থানীয়রা। তাঁরা রাস্তায় নেমে প্রতিবাদ দেখালে, পাক সেনা-পুলিশ অত্যাচার চালায় বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে সেই ছবিও।

এক মাস ধরে পাক অধিকৃত কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রাখছেন ভারতীয় গোয়েন্দারা। আন্তর্জাতিক মহলে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের তোলা বিভিন্ন অভিযোগ উড়িয়ে দিতে এই পাক-বিরোধী বিক্ষোভকে ভারত হাতিয়ার করবে বলে মত কূটনৈতিক মহলের।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...