Sunday, April 12, 2026

বেতন চেয়ে দম্পতির সঙ্গে বচসা, কী করলেন গাড়ির চালক?

Date:

Share post:

বেতন নিয়ে চিকিৎসক ও তাঁর স্ত্রীর সঙ্গে বচসা। তারপর বেধম মারধর। লাঠির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হল মালিকিনের। ঘটনায় স্তম্ভিত বর্ধমান শহরের খাসবাগান এলাকা।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাড়ির পরিচারিকা সাবিত্রী হাজরা জানান, সোমবার দুপুরে আচমকা বাড়িতে ঢুকে মৌসুমী নাগের কাছে বেতন দাবি করেন গাড়ির চালক তপন দাস। তিনি বলেন, সামনের মাসের পয়লা তারিখ তপনের সব পাওনা মিটিয়ে দেওয়া হবে। এই শুনে উত্তেজিত হয়ে ওঠেন তপন। মৌসুমীর থেকে টাকা না পেয়ে চিকিৎসক সুব্রত নাগের কাছে টাকা চান তিনি। সুব্রতও একই কথা বলায় ঘরে থাকা একটি লাঠি নিয়ে সুব্রত ও মৌসুমীর উপর ঝাঁপিয়ে পড়েন তপন। লাঠির আঘাতে মাথায় গুরুতর চোট পান মৌসুমী। গুরুতর আহত হন সুব্রতও। তাঁদের বাঁচাতে গিয়ে আহত হন বাড়ির পরিচারিকা ফিরোজা বিবিও।
আহত সুব্রত ও তাঁর স্ত্রীকে প্রতিবেশীরা উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই মৌসুমীকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত সুব্রত নাগ এখনও হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত তপন দাসকে আটক করেছে বর্ধমান থানার পুলিশ।

আরও পড়ুন-BREAKING : গ্রেফতার পৈলান গ্রুপের কর্ণধার

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...