Sunday, March 22, 2026

কালীপুজোর সৌহার্দ্য উধাও, ফের রাজ্য-রাজ্যপাল সংঘাতের পরিস্থিতি

Date:

Share post:

মাত্র একদিনও কাটল না। সৌহার্দ্যের আবহে সংঘাতের মেঘ। ফের শুরু তরজাও।

রবিবার সন্ধেয় সস্ত্রীক মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় যোগ দিয়েছিলেন রাজ্যপাল জগদীশ ধনকড়। ঘন্টাদুয়েক কাটান, খোশগল্প করেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশংসায় পঞ্চমুখ হন। শুধু তাই নয়, প্রকাশ্যেই ব্যাপক সুখ্যাতি করেন তৃণমূলের মহাসচিব ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এরপর 24 ঘন্টাও কাটল না, সৌজন্যের বাতাবরণে দোষারোপের সুর। রাজভবন থেকে প্রকাশিত বিবৃতিতে জিয়াগঞ্জ হত্যাকান্ড, কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। বিজেপির বুদ্ধিজীবী সেলের কয়েকজন প্রতিনিধি সোমবার রাজভবনে যান ধনকড়ের সঙ্গে দেখা করতে। অগ্নিমিত্রা পলের নেতৃত্বে প্রতিনিধিদলের দাবি ছিল জঙ্গিপুরের ঘটনায় সিবিআই তদন্ত এবং সন্ময় গ্রেফতারি ইস্যুতে এর নিন্দা করে রাজ্যপালের কড়া হস্তক্ষেপ। দুটি ঘটনা নিয়েই বিস্তারিত খোঁজখবর নেওয়ার আশ্বাস দিয়ে বিবৃতি দিয়েছে রাজভবন। রাজ্যপালের এই সক্রিয়তার সমালোচনা করে তৃণমূলের পক্ষে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করে ঠিক করেননি রাজ্যপাল।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...