Sunday, April 12, 2026

সৌরভের আমন্ত্রণে ইডেনে আসছেন হাসিনা

Date:

Share post:

আগামী ২২ নভেম্বর ইডেনে প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট হবে। ভারত মুখোমুখি হবে বাংলাদেশের। তাই নয়া বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন আগেই। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন হাসিনা। এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী

হাসিন বলেছেন, ‘সৌরভ এখন বিসিসিআই প্রেসিডেন্ট। ও আমায় ফোন করেছে ২২ নভেম্বর ইডেনে খেলা দেখতে যাওয়ার জন্য। সৌরভ একে তো বাঙালি, তার ওপর ও একজন স্বনামধন্য ক্রিকেটার। তাই আমি ওর আমন্ত্রণ রাখতে ইডেনে ম্যাচ দেখতে যাব।’

আরও পড়ুন – সাকিব আর বুকির হোয়াটস অ্যাপে কী কথা হয়েছিল জানেন?

তবে এই আমন্ত্রণ রক্ষার সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক নেই বলেই জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ওইদিন ঢাকা থেকে সকাল সাতটার বিমান ধরে কলকাতায় আসবেন হাসিনা ও সেদিনই তিনি ফিরে যাবেন। তবে মোদির ইডেন ম্যাচে আসার কোনও সম্ভাবনা নেই বলেই সিএবি সূত্রের খবর। তবে মোদি না য়াসলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন ক্রিকেটের নন্দনকাননে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোয়াপধ্যায় উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন – জঙ্গিদের টার্গেট এবার বিরাট কোহলি, নিরাপত্তা বাড়লো টিম- ইন্ডিয়া’র

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...