Thursday, June 11, 2026

সাকিব আর বুকির হোয়াটস অ্যাপে কী কথা হয়েছিল জানেন?

Date:

Share post:

আইসিসির শাস্তি মাথায় নিয়ে আপাতত ক্রিকেটের বাইরে বাংলাদেশের স্টার ক্রিকেটার সাকিব আল হাসান। হোয়াটস অ্যাপে তাঁদের মধ্যে ঠিক কথা হয়েছিল, ক্রমশ তা প্রকাশ্যে আসতে শুরু করেছে। কিন্তু শাস্তির কী হবে? আইসিসি সূত্রের খবর, যেহেতু সাকিব জেরায় সব অভিযোগ স্বীকার করে নিয়েছেন, তাই তাঁর শাস্তি কমে যেতে পারে। এক বছরের নিষেধাজ্ঞায় তা শেষ হতে পারে।

কিন্তু কী ছিল বুকি আর সাকিবের কথোপকথন? ২০১৭-য় শুরু, ২০১৮ তে মাঝেমধ্যে আগরওয়াল নামে এক ব্যক্তি তার সঙ্গে ভাব জমাত হোয়াটস অ্যাপে।

ধীরে ধীরে ভাব জমিয়ে ২০১৮-র ১৯ জানুয়ারিতে আসল প্রসঙ্গে আসে। আগরওয়াল তাকে জিজ্ঞাসা করে, আপনি কী আমাদের সঙ্গে এখন কাজ করবেন? নাকি আমরা আইপিএলের জন্য অপেক্ষা করব? চারদিন বাদে ফের প্রশ্ন : ভাই, আমরা কী এই সিরিজে একসঙ্গে কাজ করতে পারি? এরপর কথা এগোয়। সাকিবকে ম্যাচ সংক্রান্ত কিছু তথ্য জানতে চান। তিনি কিছু কথার জবাবও দেন। সানরাইজার্স হায়দরাবাদে এক খেলোয়াড় খেলবে কিনা সে নিয়ে প্রশ্ন আসে। এর দিন দশেক পরে আগরওয়াল সাকিবের অ্যাকাউন্টস বিশদে জানতে চায়। বিট কয়েন বা ডলার অ্যাকাউন্ট নম্বর জানতে চায়। এই সময় ত্রিদেশীয় সিরিজ ও আইপিএলের হায়দরাবাদ বনাম পাঞ্জাবের খেলায় তিনবার ম্যাচ গড়াপেটার প্রস্তাব পান সাকিব। কিন্তু একবারও আইসিসিকে জানাননি। আইসিসির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী এমন প্রস্তাব বা ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে জানানোর কথা ২.৪.৪ নম্বর ধারা অনুযায়ী। যা বারবার উপেক্ষা করে শাস্তির মুখে বাংলাদেশী স্টার।

আরও পড়ুন-মান্নানের চিঠি উড়িয়ে কং-বাম সমঝোতা চূড়ান্ত

Related articles

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...