Thursday, June 18, 2026

শিশুকে ধর্ষণ-খুনের প্রতিবাদে উত্তপ্ত কদম্বগাছি

Date:

Share post:

উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের কদম্বগাছিতে ৫ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের প্রতিবাদ এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে টাকি রোড অবরোধ করলেন স্থানীয়রা। গত ১৯ সেপ্টেম্বর তিনদিন নিখোঁজ থাকার পরে গ্রাম থেকেই ৫বছরের শিশুকন্যার দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের পরে জানা যায় তাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। তদন্তে নেমে বেশ কয়েকজনের নাম পায় পুলিশ। কিন্তু তাঁরা প্রভাবশালী রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকায় তদন্তে ও গ্রেফতারিতে ভাঁটা পড়ে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক চাপে পুলিশ-প্রশাসন এই খুন ও ধর্ষণের ঘটনা আড়াল করার চেষ্টা করছে। তার প্রতিবাদেই বুধবার সকালে বিক্ষোভ মিছিল করা হয়। এর জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে, দোষীদের গ্রেফতার করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওযা হয়।

আরও পড়ুন – মান্নানের চিঠি উড়িয়ে কং-বাম সমঝোতা চূড়ান্ত

Related articles

লক্ষ্মীবারে কলকাতায় কত হল সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর (Gold-Silver Price Today)। আন্তর্জাতিক...

অসুস্থ সুজিতের চিকিৎসায় সেলিব্রেটি বিধায়কদের কাছে অর্থ সাহায্য দাবি!

টলিউড পরিচালক সুজিত গুহর (Sujit Guha) অসুস্থতার খবর নতুন নয়। কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার হাসপাতালে ভর্তি...

প্রতিযোগিতায় যাবেন না: যোগ দিবসে বাধ্যতামূলক হাজিরা-মামলায় রাজ্যকে আর কী বললেন বিচারপতি

যোগ দিবসে সরকারি কর্মীদের (West Bengal Govt. Worker) অংশগ্রহণ কেন বাধ্যতামূলক, তা নিয়ে রাজ্যের কাছে লিখিত জানতে চাইল...

মধ্যস্থতায় কুণাল, বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতাপন্থী ৫ বিধায়ক

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই টার্গেট তৃণমূলের নেতা-প্রাক্তন মন্ত্রী-বিধায়ক। অভিযোগ প্রাক্তন শাসকদলের এই এই হয়রানি থামানো দরকার বলে...