Thursday, June 18, 2026

মিলল দেবাঞ্জন খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র

Date:

Share post:

অবশেষে মিলল দেবাঞ্জন দাস খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। দমদমের এক নির্মীয়মাণ আবাসনের পিছন থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা। নিমতায় খুনের ঘটনায় মূল অভিযুক্ত প্রিন্স সিং-কে দফায় দফায় জেরা করে এই খোঁজ পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দেবাঞ্জনকে খুনের পর দমদমের একটি ফ্ল্যাটে গিয়ে কিছুদিন থাকে প্রিন্স। সেটি তার বন্ধু বিশাল মারুর আত্মীয়ের ফ্ল্যাট। সেখান থেকেই বজবজে এক দাদার বাড়িতে চলে যায় প্রিন্স সিং। পরে সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ।

অস্ত্র উদ্ধার হওয়ার পরে সেটির ব্যালেস্টিক পরীক্ষা হবে। গাড়ির মধ্যে থেকে যে গুলি পাওয়া গিয়েছিল সেটির সঙ্গেও আগ্নেয়াস্ত্রটি মিলিয়ে দেখা হবে। পরীক্ষা করা হবে আঙুলের ছাপও। তবে আগ্নেয়াস্ত্র পাওয়ার পরে এই খুনের তদন্তে অনেকটাই অগ্রগতি হল বলে মনে করছে পুলিশ।

আরও পড়ুন-শিশুকে ধর্ষণ-খুনের প্রতিবাদে উত্তপ্ত কদম্বগাছি

 

Related articles

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...