Wednesday, June 17, 2026

উপনির্বাচনে দুটি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস

Date:

Share post:

আসন্ন বিধানসভা উপনির্বাচনে কালিয়াগঞ্জ এবং খড়গপুর আসনের জন্য নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল প্রদেশ কংগ্রেস। কালিয়াগঞ্জ-এ কংগ্রেস প্রার্থী মনোনীত হলেন ধীতশ্রী রায়। যিনি প্রাক্তন বিধায়ক প্রমথনাথ রায়ের কন্যা। এবং খড়গপুরে কংগ্রেসের প্রার্থী ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর চিত্তরঞ্জন মন্ডল। এই দুই প্রার্থী বাম- কংগ্রেস জোট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তবে প্রদেশ সভাপতি জানিয়েছেন, জেলা কমিটির সুপারিশ অনুযায়ী প্রার্থী নির্বাচিত করেছেন তাঁরা। যদিও আনুষ্ঠানিকভাবে এবং রীতি মেনে প্রার্থীদের নাম ঘোষণা হবে দিল্লি থেকেই।

এদিনই করিমপুর কেন্দ্রে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এই আসনে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিআই(এম) প্রার্থী গোলাম রাব্বি।

এদিন প্রার্থীদের নাম ঘোষণার আগে নাম নিয়েপ্রদেশ কংগ্রেস নির্বাচনী কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেই কালিয়াগঞ্জ কেন্দ্রের প্রার্থী হিসাবে ধিতাশ্রী রায় এবং খড়গপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হিসাবে চিত্তরঞ্জন মন্ডলের নাম স্থির করে চূড়ান্ত অনুমোদনের জন্য সর্ব ভারতীয় কংগ্রেস কমিটি র কাছে পাঠানো হয়।

Related articles

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...

দেরাদুনে আত্মঘাতী NEET পরীক্ষার্থী! “আর কত”? প্রশ্ন তৃণমূলের

ফের হতাশার বলি নিট (NEET) পরীক্ষার্থী (Examinee)। এবার দেরাদুনে (Dehradun) ২৩ বছরের এক তরুণী ‘নিট’ পরীক্ষা বাতিল হওয়ার...

FIFA World Cup: অনুশীলনের সময় মাঠে সাপ! বিরক্ত জার্মান-নরওয়ের শিবির

প্রথম ম্যাচেই সাত গোলের জয় এসেছে, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই জার্মান শিবিরে, কঠোর অনুশীলনে মগ্ন জার্মানি(Germany') দলের অনুশীলনে...