Sunday, March 22, 2026

উপনির্বাচনে হাতে হাত বামেদের, ১টি মাত্র কেন্দ্রে প্রার্থী দিচ্ছে সিপিএম

Date:

Share post:

তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়তে রাজ্যের উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করল বামেরা। কালিয়াগঞ্জ ও খড়্গপুর সদর কংগ্রেসের জন্য ছেড়ে নদিয়ার করিমপুরে প্রার্থী দিল তারা। বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, করিমপুরে প্রার্থী হচ্ছেন সিপিআইএম-এর গোলাম রাব্বি। একচল্লিশ বছর বয়সী এই আইনজীবীকে প্রার্থী করে ভোটের ময়দানে লড়তে চাইছে সিপিআইএম।

বিমান বসু জানান, ৭৭ সাল থেকে কেন্দ্র অনুযায়ী, তাঁদের জয়ের ধারাবাহিকতা পর্যালোচনা করেই কালিয়াগঞ্জ ও খড়্গপুর সদর কংগ্রেসকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাঁর মতে, বিজেপি ও তৃণমূলকে হারানোই তাঁদের মূল উদ্দেশ্য। সেই কারণেই এবারের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে হাত মিলিছেন তাঁরা। শুধু কংগ্রেস নয়, বিজেপি-তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলিকেও তাঁদের জোটে আসার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন – সুব্রতর জোট কটাক্ষ, একসঙ্গে মরলে যন্ত্রণা কম! পাল্টা বিমান

গত লোকসভা নির্বাচনেও জোট করে লড়ার প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। কিন্তু শেষ মুহূর্তে সরে আসে বামেরা। জোট তো দূরস্ত, আসন সমঝাতাও হয়নি। এর ফলাফল পেয়েছে আলিমুদ্দিন। এই পরিস্থিতি দুর্গাপুজোর আগে থেকেই রাজ্যে জোট গড়ার আহ্বান জানায় কংগ্রেস। নজিরবিহীনভাবে বিধানভবনে যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা। সেই সমঝোতার ফলেই উপনির্বাচনে একটি কেন্দ্রেই প্রার্থী দিল বামেরা।

আরও পড়ুন – পারল না ওড়িশা, রসগোল্লার জিআই ট্যাগ রইল বাংলার

Related articles

কেবিন ক্রু-দের ওজন বাড়লেই কাটা হবে বেতন! নয়া সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার 

চলতি বছরের মে মাস থেকে কেবিন ক্রু-দের জন্য নতুন এক নিয়ম চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India...

‘দিলীপ দাসের গান’, উৎপল সিনহার কলম

ধুম জ্বর, ভীষণ মাথা ব্যথা । মাথা তুলতে গেলেই পা টলমল। তিন দিন ধরে জ্বর নামছে না, প্যারাসিটামল...

অপমানের অভিযোগ! প্রার্থী তালিকায় নাম না থাকায় দল ছাড়ার ইঙ্গিত মঞ্জু বসুর

স্বামীর খুনের বিচার চেয়ে আন্দোলনের পথ ধরেই রাজনীতিতে হাতেখড়ি। সেই লড়াই থেকেই এক সময় বামেদের শক্ত ঘাঁটি ভেঙে...

ভোটের ময়দানে নাপিতের ভূমিকায় প্রার্থী! দুবরাজপুরে অনুপ সাহার ‘দাড়ি কাটা’ ঘিরে তুমুল চর্চা

দীর্ঘ পাঁচ বছর পর আবারও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায়। নির্বাচন কমিশনের ঘোষণায় জানা গিয়েছে, রাজ্যের মোট ২৯৪টি...