Wednesday, June 17, 2026

দিল্লির দূষণে খেলবেন না, সৌরভকে অনুরোধ পরিবেশবিদদের

Date:

Share post:

কী করবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়? দিল্লির দূষণ নিয়ে কয়েক বছর ধরেই স্বাভাবিক জীবন বিপর্যস্ত।এমনকী দূষণ খেলার উপর ছাপ ফেলেছে বারবার। শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে অসুস্থ হয়ে পড়েছেন, এ দৃশ্যও দেখা গিয়েছে অতীতে। বাংলাদেশের ক্রিকেটাররা বুধবার দিল্লিতে পৌঁছতেই ফের সেই একই প্রশ্ন উঠে গেল। পরিবেশবিদরা বোর্ড প্রেসিডেন্টকে অনুরোধ করলেন, দূষণের কারনে দিল্লিতে খেলা করা ঠিক হবে কিনা তা ভারতীয় বোর্ড ভেবে দেখুক।

রবিবার দিল্লির ফিরোজ শাহ কোটলা তথা অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ প্রথম টি-২০ ম্যাচ। বোর্ড সূত্রের খবর, দিল্লির দূষন নিয়ে তাঁরাও চিন্তিত। তবে এখনই ভেনু পাল্টানোর প্রশ্নই নেই। তবে বোর্ড কিছুটা নিশ্চিন্ত একটি বিষয়ে তা হল খেলা দিনের বেলায় হচ্ছে না। দেখা যাচ্ছে দিনের বেলাতেই দূষণ সবচেয়ে বেশি রাজধানীতে। টি-২০ ম্যাচ সন্ধ্যে সাতটায় শুরু হওয়ায় দূষণ অনেকটাই কম থাকবে বলে মনে করা হচ্ছে।

Related articles

অবশেষে পুরী থেকে গ্রেফতার কাউন্সিলর সুশান্ত, কে দিল সন্ধান!

অবশেষে পুরী থেকে গ্রেফতার কাউন্সিলর সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগে ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC)...

২৫ বছর পর অস্ত্র ত্যাগ পুষ্পার, মূলস্রোতে ফেরার বার্তা

দীর্ঘ ২৫ বছরের সশস্ত্র আন্দোলনের জীবন ছেড়ে অবশেষে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিলেন নিলেন জঙ্গলমহলের (Jangalmahal) একসময়ের মাওবাদী নেত্রী...

চাপ আরও বাড়ল অরূপের, একগুচ্ছ অভিযোগ করে পুলিশকে চিঠি মেসি

যুবভারতী  মেসি(Messi) কাণ্ডে চাপ আরও বাড়ল অরূপ বিশ্বাসের, টিম মেসির পক্ষ থেকে ইমলে করে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে অভিযোগ...

ধাপা এলাকার মহিলাদের জন্য পাটশিল্প প্রশিক্ষণ কর্মশালা মার্লিন গ্রুপ- DRCSC- টিডিএইচ সুইস হোমসের

শহর কলকাতার ধাপার বস্তি এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে ডিআরসিএসসি, টিডিএইচ সুইস হোমস এবং মার্লিন গ্রুপের সিএসআরের উদ্যোগ...