Sunday, April 12, 2026

‘ছোট থেকে আমিষ খাওয়ার অভ্যাস থাকলে বড়ো হয়ে তৈরি হয় নরখাদক’ দাবি বিজেপি নেতার

Date:

Share post:

কী বীভৎস দাবি করে বসলেন বিজেপি নেতা! বললেন ছোট থেকে আমিষ খাওয়ার অভ্যাস থাকলে বাচ্চারা বড়ো হয়ে তৈরি হয় নরখাদক। এমনই বিস্ফোরক দাবি করেছেন বিজেপি নেতা গোপাল ভার্গব।

তবে শুনুন কী প্রসঙ্গে এমন দাবি করেছেন তিনি

মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মিড-ডে মিলে স্কুলের বাচ্চাদের ডিম দেওয়া হবে। সেই প্রসঙ্গেই বিজেপি নেতা গোপাল ভার্গব বলেছেন, “ভারতীয় সংস্কৃতিতে আমিষ খাওয়া নিষিদ্ধ। সেক্ষেত্রে যদি ছোটবেলা থেকেই আমিষ খাওয়ার অভ্যাস থাকে তাহলে বড় হয়ে না বাচ্চারা নরখাদক তৈরি হয়।” এরপর মধ্যপ্রদেশ সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন, “এমন অপুষ্ট সরকারের থেকে আর কী বা আশা করা যায়। এরা তাদেরকেও জোর করে ডিম খাওয়াতে চায় যারা খেতে ইচ্ছুক নয়। কে কী খাবে সে ব্যাপারে আমরা কিন্তু কাউকে জোর করতে পারি না।”

মধ্যপ্রদেশের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী ইমারতি দেবী বুধবার জানিয়েছেন, সে রাজ্যের সরকার সিদ্ধান্ত নিয়েছে এ বার থেকে স্কুলের মিড-ডে মিলে মেনুতে থাকবে ডিম। শিশুরা যাতে সঠিক পুষ্টি পায় সেজন্য নভেম্বর মাস থেকেই এই প্রকল্প চালু হবে মধ্যপ্রদেশে। এরপরেই গোপাল ভার্গব এমন বেফাঁস মন্তব্য করেছেন।

Related articles

ISL:  থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...

কেশপুরই হবে বিজেপির শেষপুর! ভোটে জয়ের লক্ষ্য বেঁধে কেশপুরে হুঙ্কার অভিষেকের 

রবিবাসরীয় প্রচারে হুগলি ও পূর্ব মেদিনীপুরে সভা ও রোড-শোয়ের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমজমাট জনসভা। কেশপুরের...

SIR শুনানির আগের ভোটদানের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

বাংলায় এসআইআর করে যেভাবে ন্যায্য ভোটারদের ভোটদানের অধিকার হরণ করার খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন (ECI), তার প্রতিবাদ...

গান্ধীজিকে ‘দেশদ্রোহী’ তকমা! ধূপগুড়িতে নির্বাচনী সভায় দাঁড়িয়ে চরম ঔদ্ধত্য বিজেপি প্রার্থীর

ভোটের ময়দানে হার-জিতের লড়াই থাকেই, কিন্তু  জাতির জনক মহাত্মা গান্ধীকে স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে প্রকাশ্যে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে...