Saturday, April 18, 2026

আজ থেকে জম্মু-কাশ্মীর আর রাজ্য নয়, কেন্দ্রশাসিত অঞ্চল, সঙ্গে লাদাখও

Date:

Share post:

আজ সর্দার বল্লভভাই প্যাটেলের 144 তম জন্মদিনেই বিশেষ মর্যাদা পাচ্ছে জম্মু-কাশ্মীর এবং লাদাখ। সংসদে 370 ধারায় জম্মু-কাশ্মীরের বিশেষ ক্ষমতা রদের পর আজ 31 অক্টোবর থেকেই জম্মু-কাশ্মীর ও লাদাখ পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হচ্ছে। এর ফলে জম্মু-কাশ্মীর রাজ্যের তকমা হারিয়ে পাবে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা। একইসঙ্গে আজ থেকেই লেফটেন্যান্ট গভর্নর হিসাবে দুই কেন্দ্রশাসিত অঞ্চলের দায়িত্ব নিচ্ছেন দুই আইএএস অফিসার। জম্মু-কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন গিরিশচন্দ্র মুর্মু এবং লাদাখের দায়িত্বে আসছেন রাধাকৃষ্ণ মাথুর।

দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার 100 দিনের মধ্যেই মোদি সরকার গত 5 অগাস্ট প্রতিশ্রুতি অনুযায়ী সংবিধানের 370 ধারায় জম্মু-কাশ্মীরের বিশেষ অধিকার রদের বিল পাশ করে সংসদে। পরে রাষ্ট্রপতি বিলে স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয়। জম্মু-কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর সেখানকার পৃথক পতাকা ও সংবিধানের অস্তিত্বও আর থাকছে না। কেন্দ্রশাসিত অঞ্চল হলেও জম্মু-কাশ্মীরে নির্বাচিত বিধানসভা থাকবে। অন্যদিকে লাদাখ থাকবে পুরোপুরি কেন্দ্রের অধীনে।

রাজনৈতিক বার্তা দিতেই বিজেপি সরকার জম্মু-কাশ্মীর ও লাদাখের নতুন মর্যাদা প্রাপ্তির দিনটি সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনেই নির্দিষ্ট করেছে। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেল স্বাধীনতার পর 560 টি ‘প্রিন্সলি স্টেট’কে সফলভাবে ভারতের অন্তর্ভুক্ত করেন। সর্দার প্যাটেলের জন্মদিনকে তাই ‘জাতীয় একতা দিবস’ হিসাবে ঘোষণা করেছে কেন্দ্র সরকার। আজ সেই জাতীয় একতা দিবসেই নতুন দুই কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু-কাশ্মীর ও লাদাখ। এর ফলে আজ থেকে ভারতের রাজ্যের সংখ্যা কমে হল 28 এবং কেন্দ্রশাসিত অঞ্চল বেড়ে 9।

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...