Wednesday, June 17, 2026

সিপিএম নেতাকে গুলি করে খুন!

Date:

Share post:

নদিয়ার নাকাশিপাড়ার সিপিএম নেতাকে গুলি করে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাতে, নাকাশিপাড়ার মুণ্ডমালা পাড়ায় কবাডি খেলার আয়োজন করা হয়। অভিযোগ, খেলা উপলক্ষ্যে সারারাত খুব জোরে মাইক বাজানো হচ্ছিল। ঘটনার প্রতিবাদ করেন সিপিএম নেতা টিঙ্কু শেখ। এরপর দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু মাইকের শব্দে গুলির আওয়াজ চাপা পড়ে যায়। টিঙ্কু শেখ যখন মাটিতে লুটিয়ে পড়নে, তখন উপস্থিত লোকজন দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিত্সেকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

টিঙ্কু শেখ গত পঞ্চায়েত ভোটে সিপিআইএমের প্রার্থী হয়েছিলেন। বচসা থেকেই খুন কি না তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন – ছট পুজোয় কেমন থাকবে আকাশের মেজাজ? কী বলছে হাওয়া অফিস

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...