Sunday, April 12, 2026

মুখ্যমন্ত্রীর তৎপরতায় কাশ্মীর থেকে রাজ্যে ফিরছেন ১৩১ জন শ্রমিক

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় কাশ্মীর থেকে রাজ্যে ফিরছেন ১৩১ জন শ্রমিক। জানা গিয়েছে, তাঁরা মুর্শিদাবাদ-সহ রাজ্যের একাধিক জেলার বাসিন্দা। জম্মু-কাশ্মীরের একাধিক জেলায় কাজ করতেন তারা। বাসে করে তাঁদের জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে শ্রীনগরে নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে। সেখান থেকে পশ্চিমবঙ্গ সরকার ট্রেন বুক করে তাদের নিয়ে আসবে এই রাজ্যে।

গোটা বিষয়ের উপরে নজর রাখছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। জম্মুতে আছেন রাজ্যের দুই আধিকারিক। তাঁদের মধ্যে আছেন ADG দক্ষিণবঙ্গ সঞ্জয় সিং, CID SSB অনুপ জয়সওয়াল। এছাড়া আরও বেশ কয়েক জন জুনিয়ার অফিসারকে পাঠানো হয়েছে জম্মু-কাশ্মীরে।

যাঁরা গিয়ে এই রাজ্যের যে সব শ্রমিকেরা বাংলায় ফিরে আসতে চান, তাঁদের রাজ্যে ফিরিয়ে আনতে সাহায্য করবে।

আরও পড়ুন – ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...