Thursday, March 5, 2026

বৈশাখীর মেয়ের জন্মদিনে যাচ্ছেন না দিলীপ ঘোষেরা, বিজেপির সঙ্গে বিচ্ছেদ সময়ের অপেক্ষা

Date:

Share post:

বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মেয়ের জন্মদিনে যাচ্ছেন না বিজেপির কোনও নেতাই, একথা স্পষ্ট করে দিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানিয়ে দেন, নিমন্ত্রণ তিনি পেয়েছেন। তবে ওই সময়ে জগদ্ধাত্রী পুজোর একটি অনুষ্ঠানে যোগ দেবেন। তাই যেতে পারবেন না। রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার আগেই জানিয়ে, ছিলেন তিনি যাবেন না। মুকুল রায়ও যাচ্ছেন না। রাহুল সিনহাও সম্ভবত যাচ্ছেন না।

সুতরাং, নেহাতই একটা জন্মদিনের অনুষ্ঠান হলেও এর মধ্যে একটা রাজনৈতিক জটিল সমীকরণ খুঁজছেন অনেকেই। কারণ, ১৪ আগস্ট দিল্লিতে গিয়ে ঢাকঢোল পিটিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু ওই যোগদানটাই শেষ, তারপর থেকে বিজেপির কোনও কর্মসূচিতে দেখা যায়নি তাঁদের। এরই মধ্যে গেরুয়া শিবিরে কোণঠাসা হয়ে থাকা শোভন-বৈশাখী ভাইফোঁটার দিন মুখমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। সেখানে শোভন ফোঁটাও নেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে।

এরপর থেকেই রাজনৈতিক মহলের স্থির ধারণা, শোভনের ঘরে ফেরা শুধু সময়ের অপেক্ষা। সেই ধারণা আরও দৃঢ় হয়, শুক্রবার রাজ্য সরকার যখন তাঁর ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা ফেরানোর কথা ঘোষণা করে। পাশাপাশি জানা যাচ্ছে ৭ নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা দলীয় বৈঠকেও যোগ দিয়ে পারেন শোভন।

তাহলে কি শোভন-বৈশাখীকে বহিষ্কার করবে বিজেপি? দিলীপ ঘোষ জানান, অনেকেই অনেক দল থেকে আসেন। আবার চলে যান। ওনাদের মনে হয়েছিল, তাই এসেছিলেন। ভালো না লাগলে চলে যাবেন। উনি কোনও কর্মসূচিতে অংশ নেননি। তাই থাকলেও কোনও লাভ নেই। চলে গেলেও কোনও ক্ষতি নেই। তিনি ভাববেন, দানের জিনিস দানেই দিলেন।

সরাসরি বলতে না চাইলেও, শোভন-বৈশাখীকে বিজেপি যে ছেঁটে ফেলতে চাইছে, তা কার্যত রাজ্য সভাপতির বক্তব্যেই স্পষ্ট। অন্যদিকে, শোভনের তৃণমূলে ফেরা শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-আর 3দিন, আর্জি না জানালে ফাঁসিই হবে নির্ভয়া- অপরাধীদের, নোটিশ তিহার জেলে

 

spot_img

Related articles

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ শ্রীলঙ্কা উপকূলে! ভারত মহাসাগরে ইরানের রণতরীতে মার্কিন টর্পেডোর হামলা

ইরান-আমেরিকার যুদ্ধে (Iran-US War)টার্গেট হতে পারে ভারত? পশ্চিম এশিয়ার গণ্ডি ছাড়িয়ে যুদ্ধ ছড়িয়ে পড়ল শ্রীলংকা উপকূলে। ভারত মহাসাগরের...

পশ্চিম এশিয়ার যুদ্ধে বিশ্বের দুই ভাগ স্পষ্ট: ভারতের কী হবে, প্রশ্ন

হরমুজ প্রণালী দিয়ে কোনও দেশের জাহাজ যাবে না। ঘোষণা করার পর আবার মত বদল ইরানের। চিনকে (China) অনুমতি...

রাতভর CEO দফতরে ধর্নায় বামেরা! BJP-র বি-টিম তকমা মুছতে দেরিতে কমরেডরা, ব্যাখ্যা তৃণমূলের

নির্বাচন ঘোষণার আগে হঠাৎই সিইও দফতরে বামেরা। একদিকে নির্বাচনের আগে খাস কলকাতায় বহুদিন পরে লাল ঝাণ্ডা যে এখনও...

সেমির আগে ভক্তিতে আস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে জানুন ভারতের সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই...