Wednesday, June 17, 2026

দিল্লি বিমানবন্দরে বিস্ফোরক আতঙ্ক

Date:

Share post:

দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে আরডিএক্স পাওয়া গিয়েছে বলে আতঙ্ক ছড়াল। মধ্যরাতে বিমানবন্দরের 4 নম্বর পিলারের পাশে একটি পরিত্যক্ত ট্রলি ব্যাগ পাওয়া যায়। বম্ব ডিসপোজাল স্কোয়ার্ড বিমানবন্দরে পৌঁছে যায়। পুলিশি কুকুর নিয়ে চলে তল্লাশি। ব্যাগের মধ্যে বিস্ফোরক জাতীয় কিছু রয়েছে বলে অনুমান করে তারা। এরপরই সেটা নিয়ে যাওয়া হয়। ব্যাগের মধ্যে আরডিএক্স রয়েছে বলে সিআইএসএফ সূত্রে খবর। তবে এখনও ট্রলিব্যাগটির পরীক্ষা চলছে। এই ঘটনায় বিমানবন্দর চত্বরে আতঙ্ক ছড়িয়েছে। বাড়িয়ে দেওয়া হয়েছে সেখানকার নিরাপত্তা।

Related articles

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...