Saturday, March 21, 2026

দুরারোগ্য রোগে আক্রান্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম

Date:

Share post:

দুরারোগ্য রোগে ভুগছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম৷ এই রোগ থেকে পরবর্তীকালে ক্যান্সার হতে পারে। বৃহদন্ত্রের দুরারোগ্য এই রোগটির নাম ‘ক্রোন’। দিল্লি হাইকোর্টে চিদম্বরমের জামিনের আর্জির সওয়ালে এ কথা বলেছেন তাঁর আইনজীবী কপিল সিবাল৷ আইনজীবী বলেছেন, ‘হায়দরাবাদের বিশিষ্ট চিকিৎসক নাগেশ্বর রেড্ডি চিদম্বরমের চিকিৎসা করেন৷ এই পরিস্থিতিতে ওনাকে 3 দিনের জন্য অন্তর্বর্তী জামিন দেওয়া হোক, যাতে উনি হায়দরাবাদে গিয়ে চিকিৎসা করাতে পারেন৷’

সিবালের সুরে একই সওয়াল করেন চিদম্বরমের অপর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। তাঁর বক্তব্য, ‘জেলে যাওয়ার আগে চিদম্বরমের ওজন ছিল 73.5 কেজি৷ এখন সেটা কমে দাঁড়িয়েছে 66 কেজিতে৷ জেলে ঠিকমতো খাওয়া-দাওয়া হচ্ছে না তাঁর৷ ফলে দ্রুত কমছে ওজন৷’ সিবালদের দাবির বিরোধিতা করেন ED-র আইনজীবী ও সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ তাঁর বক্তব্য, ‘অভিযুক্তকে আগেই এইমসের বিশেষজ্ঞ দেখানো হয়েছে৷ এইমসের চিকিৎসক আহুজা এই রোগের বিশেষজ্ঞ৷ উনি চিদম্বরমের চিকিৎসা করছেন৷ চিকিৎসার সময়ে উনি নিজে কথা বলেছিলেন হায়দরাবাদের চিকিৎসক রেড্ডির সঙ্গে৷ রেড্ডি জানিয়েছেন, চিকিৎসক আহুজা যে পদ্ধতিতে চিদম্বরমের চিকিৎসা করছেন, তা একেবারে ঠিক৷’ হাইকোর্টের বিচারপতি সুরেশ কয়েত এই সওয়ালের প্রেক্ষিতে বলেন, ‘সব VVIP চিকিৎসা করে থাকেন AIIMS-এ৷ ডাক্তার রেড্ডিকে এখানে নিয়ে আসা হোক৷’ কিন্তু সিবাল ও সিঙ্ঘভি হায়দরাবাদ গিয়ে চিকিৎসার দাবিতে অনড়৷ এর পরই বিচারপতি কয়েত নির্দেশ দেন,চিদম্বরমের চিকিৎসার বিষয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করবে AIIMS, সেখানে রাখা হবে হায়দরাবাদের চিকিৎসক নাগেশ্বর রেড্ডিকে৷ আজ, শুক্রবার মেডিক্যাল বোর্ড তাদের রিপোর্ট পেশ করবে হাইকোর্টে৷
এই মুহূর্তে তিহার জেলে রয়েছেন চিদম্বরম৷ আইএনএক্স মিডিয়া মামলায় সিবিআই তাঁকে গ্রেপ্তার করেছিল 21 আগস্ট৷

Related articles

শনির সকালে ঝিরঝিরে বৃষ্টি, একধাক্কায় কলকাতায় ৬ ডিগ্রি পারদ পতন!

রাতভর ঝড়বৃষ্টির কারণে নিম্নমুখী সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সকালে যা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে মহানগরীর সেই তাপমাত্রা...

খুশির ইদে আজ রেড রোডে নমাজ পাঠ, উপস্থিত থাকবেন মমতা-অভিষেক

বাংলা তথা দেশজুড়ে আজ খুশির ইদ (Eid) উৎসব। সম্প্রীতির বার্তা সামনে রেখে প্রতিবছর বঙ্গজুড়ে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...