Thursday, June 18, 2026

গুটখা-পান মশলা রাজ্যে আর নয়

Date:

Share post:

গুটখা-পান মশলা নিষিদ্ধ হতে চলেছে রাজ্যে। এ মাসের ৭ নভেম্বর থেকে নিষেধাজ্ঞা জারি হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ফুড সেফটি কমিশনার তপন কুমার রুদ্র একটি নোটিশ জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে প্রশাসনিক আধিকারিকদের।

নোটিশে (৫২২/এইচ এফ/সিএফেয়া/১এম-৬/২০১২(পিটি))
বলা হয়েছে, ২০০৬ সালে কেন্দ্রের ফুড সেফটি স্ট্যান্ডার্ড আইন অনুযায়ী যে সব গুটখা এবং পান মশলায় তামাক ও নিকোটিন মিশ্রিত রয়েছে, সেগুলির বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আপাতত এই নিষেধাজ্ঞা এক বছরের। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই সরকার ২০০৬ সালের আইনের ৩০ নম্বর ধারা বলবৎ করতে চলেছে। এই আইন অনুযায়ী গুটখা বা পান মশলা তৈরি করা, মজুত রাখা, সরবরাহ বা বিক্রি করা আইনত দণ্ডনীয় হবে। (প্রহিবেশন অ্যান্ড রেসট্রিকশন অন সেলস, ২০১১) রাজ্যের কোথাও। তবে আইন ভাঙলে শাস্তি কী হবে, তা অবশ্য নোটিশে বলা হয়নি।

দেখার বিষয় গুটখা-পান মশলা প্রস্তুতকারকরা এই আইন মেনে চলে কিনা। পাশাপাশি নিষেধাজ্ঞা পালনে প্রশাসন কতখানি শক্ত হাতে এই আইন প্রয়োগ করছে সেটাও লক্ষ্যণীয়।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...