Sunday, April 12, 2026

উদ্ধব-পাওয়ার ফোনে কথা? নতুন সমীকরণ ঘিরে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনার মধ্যে ক্ষমতা ভাগাভাগির প্রশ্নে অনড় অবস্থান চরমে পৌঁছেছে। দুই জোট শরিকের দরকষাকষির জেরে এক সপ্তাহ কেটে গেলেও সরকার গড়া যায়নি মহারাষ্ট্রে। এই পরিস্থিতিতে বিজেপির শর্তে রাজি না হয়ে নির্দল ও অন্য বিরোধীদের সহযোগিতায় রাজ্যে সরকার গড়ার তোড়জোড় শুরু করেছে শিবসেনা। বিজেপিকে বেইজ্জত করার সুযোগ কাজে লাগাতে এনসিপি ও কংগ্রেস শিবসেনাকে বাইরে থেকে সমর্থনের বিষয়ে প্রাথমিক কথাবার্তা শুরু করেছে।

এরমধ্যে রাজ্য-রাজনীতিতে সবচেয়ে বেশি চাঞ্চল্য তৈরি হয়েছে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে আর এনসিপি প্রধান শারদ পাওয়ারের মধ্যে টেলিফোনে কথোপকথনের খবর সামনে আসায়। শারদ পাওয়ার নিজেও শিবসেনার মুখ্যমন্ত্রিত্বের পক্ষে সওয়াল করেছেন। শারদ-কন্যা ও এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে বলেছেন, দেবেন্দ্র ফড়নবিশকে বহুদিন চিনি। কিন্তু তিনি যেভাবে বলছেন আমিই মুখ্যমন্ত্রী হব তা অকল্পনীয়। জানা গিয়েছে, শিবসেনাকে সমর্থনের বিষয়ে কথা বলতে দিল্লি গিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে বসবেন পাওয়ার। এদিকে পাওয়ারের বাড়িতে গিয়ে কথা বলে আসার পর শিবসেনা সাংসদ সঞ্জয় রাউথ বলেছেন, বিজেপির ঔদ্ধত্য মানা হবে না। এবার শিবসেনারই মুখ্যমন্ত্রী হবে মহারাষ্ট্রে।

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...