Saturday, March 21, 2026

মুখ্যমন্ত্রীর সুরে কথা হরকা বাহাদুরের

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর সঙ্গে সহমত প্রকাশ করলেন হরকা বাহাদুর ছেত্রী। দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তের নাম না করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, বহিরাগত প্রার্থী এসে টাকা দিয়ে লোকসভা নির্বাচনে জিতেছেন। বারাসত আদালতে এসে অভিযোগ করেন হরকা বাহাদুর ছেত্রী। তিনি বলেন, রাজু বিস্ত পাহাড় সম্পর্কে কিছুই জানেন না। কোনও কাজও তিনি করেননি বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি, রাজ্য সরকারের সংস্কারমূলক কাজের প্রশংসা করেন প্রাক্তন বিধায়ক।

গোর্খাল্যান্ডের দাবিতে বরাবরই সরব হরকাবাহাদুর ছেত্রী। একসময় গোর্খা জনমুক্তি মোর্চার দূরত্ব তৈরি হয়। জন আন্দোলন পার্টি নামে আলাদা দল গঠন করেন হরকাবাহাদুর। কিন্তু তাতেও পাহাড়ের রাজনীতিতে নিজেকেই প্রাসঙ্গিক করতে পারেননি তিনি। এখন মুখ্যমন্ত্রী সুরে সুর মিলিয়ে নিজের কী অবস্থান প্রমাণ করতে চাইছেন তা নিয়েই জল্পনা।

আরও পড়ুন-নিজের ট্রাক্টারের ফলাতেই মৃত্যু চালকের

 

Related articles

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! 

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে (Indian Ocean island of Diego Garcia) অবস্থিত ব্রিটিশ ও মার্কিন যৌথ সামরিক ঘাঁটি...

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...

একই চাঁদ দেখে পালন হয় ইদ – করবাচৌথ, রেডরোড থেকে বাংলার সম্প্রীতি অটুট রাখার বার্তা অভিষেকের 

আকাশের যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে পালন করা হয় করবাচৌথও। এক মাসের রমজান শেষে আজ...