Thursday, June 11, 2026

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

Date:

Share post:

”সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে”- শনিবার রেড রোডের ইদের নমাজ শেষে SIR-এর নামে সংখ্যালঘুদের নাম কাটার অভিযোগ তুলে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আশ্বাস দিলেন, “বাংলার সব মানুষের সঙ্গে আছি। আমাদের অধিকার কেড়ে নিতে দেব না”।

প্রতি বছরের মতো কলকাতার রেড রোডে (Red Road) ইদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সঙ্গে ছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃষ্টি মাথায় অনুষ্ঠানে উপস্থিত হন তাঁরা। সবাইকে ইদের শুভেচ্ছা জানিয়ে নিজের বক্তব্যেই এসআইআর ইস্যুতে বিজেপি ও নরেন্দ্র মোদির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।

এসআইআর (SIR) প্রসঙ্গ তুলে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”দিল্লি, সুপ্রিম কোর্ট দৌড়েছি, একটাও নাম যাতে বাদ না যায়, তার জন্য যতদূর যাওয়া যায় যাব।” এরপরেই মোদিকে নিশানা করে তিনি বলেন, ”সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে! আপনি সবচেয়ে বড় অনুপ্রবেশকারী। বিজেপি ‘চোর, গুণ্ডার পার্টি’। বাংলাকে যে টার্গেট করবে জাহান্নামে যাবে, আমাদের একটাই টার্গেট বিজেপি, হটাও, দেশ বাঁচাও।”

এসআইআর-এ বৈধ ভোটারদের নাম বাদ না দেওয়ার দাবিতে প্রথম থেকেই সরব মমতা-অভিষেক। এই নিয়ে সুপ্রিম কোর্টে এসআইআর মামলা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রথম শুনানিতে নিজে বাংলার মানুষের হয়ে সওয়াল করতে আদালতে হাজির হয়ে নজির গড়েছেন। শুক্রবার তৃণমূলের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠান থেকেও মমতা বলেন, “মালদহ, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরে সবচেয়ে বেশি নাম বাদ দেওয়া হচ্ছে। বিশেষ একটি সম্প্রদায়ের পাশাপাশি হিন্দু, মতুয়া ও রাজবংশী মানুষও বাদ যাচ্ছেন।” এদিন রেড রোডের অনুষ্ঠান থেকেও সেই মোদি সরকারকেই বিঁধলেন তৃণমূল সুপ্রিমো।

Related articles

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...