Wednesday, May 27, 2026

জলা ভরাটের বিরুদ্ধে মামলা এক রিকশাচালকের, রাজ্যের বক্তব্য তলব

Date:

Share post:

সরকারি জলাভূমি। তাতে কী ? সেই জলাভূমি-ই প্রকাশ্যে ভরাট হচ্ছে প্রভাবশালীদের মদতে। সেই সব তথাকথিত প্রভাবশালী এবং প্রোমোটারের ভয়ে স্থানীয় বাসিন্দাদের কেউই ন্যূনতম অভিযোগ বা প্রতিবাদ জানাতেও পারছেন না।

সবাইকে লজ্জিত করে শেষ পর্যন্ত এগিয়ে এলেন এক রিকশাচালক। ওই রিকশাচালকের রুজু করা মামলাতেই হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের বক্তব্য তলব করেছে।

লেকটাউন এলাকার পাতিপুকুরে একটি 33 কাঠা জলাজমি নিয়েই এই মামলা। বেশ কিছু দিন আগে এই জলা’কে খাসজমি হিসেবে সরকার চিহ্নিত করে। তারপরই সেই জমি জঞ্জাল ফেলে ভরাট করা শুরু হয়েছে। স্থানীয় মানুষ ভরাটের বিরোধিতা করে প্রশাসনের কাছে দরবার করে। মুখ্যমন্ত্রীর দপ্তরেও অভিযোগ জানায়। মুখ্যমন্ত্রীর দপ্তর ভরাট করার কাজ বন্ধ করার নির্দেশ দেয়। বারাকপুরের SDO জলাভূমি থেকে জঞ্জাল তুলে ফেলে জলাটি আগের অবস্থায় ফেরানোর নির্দেশ দেন। কিন্তু কোনও নির্দেশেই কোনও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ওই জলা ভরাটে স্থানীয় প্রভাবশালীদের সরাসরি মদত থাকায় ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতেও সাহস পাননি। শেষ পর্যন্ত বাঙুর অ্যাভিনিউয়ের এক রিকশাচালক, চিত্তরঞ্জন সরকার এই জলাভূমি ভরাটের প্রতিবাদে জনস্বার্থ মামলা করতে এগিয়ে আসেন। যোগাযোগ করেন হাইকোর্টের আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়ের সঙ্গে। হাইকোর্টে মামলা করার সময় চিত্তরঞ্জনবাবু নিজে এসে সইও করেন। এই মামলার শুনানি হয় হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাশে। সওয়াল শেষে 2 বছর আগে SDO ভরাট জিনিসপত্র তুলে ফেলে ফের পুরোনো অবস্থা ফেরানোর নির্দেশ দেওয়ার পরেও কেন তা কার্যকর হয়নি, তার কারন রাজ্যের কাছে জানতে চেয়েছে আদালত। এ ব্যাপারে পুলিশ এবং ভূমি সংস্কার দপ্তরকে 2 সপ্তাহের মধ্যে নিজেদের বক্তব্যও হলফনামায় জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...