Saturday, March 21, 2026

বিজেপির বিরুদ্ধে এবার হমকির অভিযোগ শিবসেনার

Date:

Share post:

সমঝোতা দূরস্ত, উলটে জোটসঙ্গী বিজেপির বিরুদ্ধ হুমকির অভিযোগ তুলল শিবশেনা। ২৪ অক্টোবর ফল বেরিয়েছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের। কিন্তু সরকার গড়া নিয়ে বিজেপি-শিবসেনার দড়ি টানাটানি থামছে না। ৫০-৫০ ফর্মুলায় অনড় রয়েছে শিবসেনা।

এবার তারা গেরুয়া শিবিরের বিরুদ্ধে ‘মুঘলদের মতো হুমকি’র অভিযোগ তুলেছে।
শিবসেনার দলীয় মুখপত্র ‘সামনা’-য় লেখা হয়েছে, ‘মরাঠী মানুষ খুব ভাল জানেন, এই অচলাবস্থার জন্যে আমরা দায়ী নই। মুঘল জমানার মতো হুমকিগুলি দেওযা হচ্ছে।’

মহারাষ্ট্রে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৮ নভেম্বর। কিন্তু এখনও পর্যন্ত সরকার গঠন নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি জোটসঙ্গীরা। দুই শরিকের টানাপোড়েনে থমকে গিয়েছে মহারাষ্ট্রের বিধানসভা গঠন। এই অবস্থাতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনার কথা বলছে বিজেপি। আর তাতেও আরও উষ্মা প্রকাশ করেছে শিবসেনা। এই পরিস্থিতিতে তাদের প্রস্তাব না মানলে বিজেপিকে বাদ দিয়ে সরকার গড়ার ইঙ্গিত দিয়েছে তারা।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সুরে কথা হরকা বাহাদুরের

 

Related articles

অপমানিত প্রধান বিচারপতির চেয়ার! নির্বাচন কমিশনার মামলা থেকে সরলেন সূর্য কান্ত

বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় রাখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কেন্দ্রের বিজেপি সরকার দেশের শীর্ষ...

প্রয়াত অ্যাকশন স্টার চাক নরিস, মার্কিন মার্শাল আর্টিস্টদের মৃত্যুতে শোকপ্রকাশ হলিউডের

৮৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত হলিউড স্টার চাক নরিস (Chuck Norris)। ১৯৪০ সালে ওকলাহোমায়...

তারকা প্রচারকের পর প্রার্থী: অসমে ১৭ নাম ঘোষণা তৃণমূলের

বাংলার পথে উন্নয়নের প্রতিশ্রুতি অসমে। তাই সেখানে কোনও জোটে 'না' তৃণমূল কংগ্রেসের। অসমে (Assam) অস্তিত্ব রক্ষার লড়াই চালানো...

বাংলার নির্বাচনে প্রথম দফার জন্যেই ১৯২০ কোম্পানি বাহিনী মোতায়েন করছে কমিশন

এদিকে পুলিশ-প্রশাসনে রদবদল, আরেক দিকে একের পর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়েন করছে নির্বাচন কমিশন (Election Commission)। শুধুমাত্র...