Sunday, March 22, 2026

পুণ্যার্থীদের সুবিধায় নয়া ঘাট পরিদর্শনে মেয়র

Date:

Share post:

ছটপুজো করা নিয়ে সকাল থেকে রবীন্দ্র সরোবরে চলছে ধুন্ধুমার কাণ্ড। সরোবরের তিনটি গেট ভেঙে ঢুকেছে পুণ্যার্থীর দল। তবে তাঁরা সেখানে বাজি পোড়াচ্ছে না, বাজনারও কোনও শব্দ নেই। শুধুমাত্র তাঁরা গঙ্গায় পুজো করার জন্যই যে গিয়েছে তা কিন্তু আপাতত স্পষ্ট। রবীন্দ্র সরোবরে যারা সিকিউরিটি গার্ড রয়েছে তাঁদের একাংশের দাবি, প্রত্যেক দিন পুলিশ সেখানে পাহারায় থাকে, কিন্তু আজ তাঁরা কেউই নেই।

ঠিক এমন সময় প্রিন্স আনোয়ার শাহ রোডে টিপু সুলতান মসজিদের বিপরীত দিকে জঙ্গল পরিষ্কার করে তৈরি করা হয়েছে ছোট জলাশয়। সেখানে আজ সকালে মেয়র ফিরহাদ হাকিম ঘাট পরিদর্শনে যান। এবং ঘাট পরিদর্শনের পর সেখানে তিনি কিছু বক্তৃতাও দেন। ফিরহাদ বলেন, “আমাদের এলাকার সাধারণ মানুষরা কেন এতদূরে যাবে? তাঁরা যোধপুর পার্ক যাবে কেন? যেসব বোনেরা ছটপুজো করে তাঁরা এখানেই করবে। সেই কারণে আমাকে বলেছিল কাছাকাছি একটা জলাশয় করে দিলে ভালো হয়।” তিনি আরও বলেন যে, “দুদিনে মধ্যে সব কিছু এভাবে তৈরি হয়ে যাবে আমি এসব ভাবতেই পারিনি।” এবং শেষে তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন বাড়ির থেকে দূরে না গিয়ে বাড়ির কাছে এসে ছটপুজো করুন। সহযোগিতার জন্য এরপর তিনি বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কেও ধন্যবাদ জানান।

আরও পড়ুন-রাস্তায় বেরলেই শ্বাসকষ্ট-চোখ জ্বালা, রাজধানীতে স্বাস্থ্য জরুরি অবস্থা

 

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...