Monday, April 6, 2026

খনির নীচে আটকে পড়লেন ৭০ জন শ্রমিক, তারপর যা হল

Date:

Share post:

অন্ডাল থানা এলাকার কাজড়া এলাকায় খনির নীচে আটকে পড়লেন ৭০জন শ্রমিক। ঘটনাটি ঘটেছে মুকুন্দপুর পরাশকোল ইষ্ট কোলিয়ারিতে। বয়লার বিকল হওয়ার ফলে খনির নীচে আটকে পড়েন বহু শ্রমিক। রবিবার সকাল ১১টা নাগাদ ডুলি মেরামতির পর তাঁদের উদ্ধার করা হয়।

কোলিয়ারির কেকেএসসি শ্রমিক সংগঠনের নেতা গৌতম মণ্ডলের অভিযোগ, শ্রমিকদের সুরক্ষার কথা না ভেবে সেফটি অফিসার গৌতম সাহার নির্দেশে খনির নীচে বয়লার সাফাইয়ের কাজ শুরু হয়। এই সময় হঠাৎই কোলিয়ারির ডুলি বন্ধ হয়ে যায়। ফলে খনির নীচে প্রায় ৭০জন শ্রমিক আটকে পড়েন।

আরও পড়ূন – অমর্ত্য সেন-রুমা গুহঠাকুরতাকে জন্মদিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকেও

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...