Wednesday, June 17, 2026

অমর্ত্য সেন-রুমা গুহঠাকুরতাকে জন্মদিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকেও

Date:

Share post:

আজ, ৩ নভেম্বর। অমর্ত্য সেনের জন্মদিন। আর জন্মদিনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ট্যুইট করে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী তাঁর টুইটারে লেখেন, “নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে জন্মদিনে জানাই শুভেচ্ছা। সুস্থ থাকুন, ভালো থাকুন।”


আরও পড়ুন – গোয়েন্দাদের র‍্যাডারে পাক জঙ্গিদের আত্মঘাতী হামলার ছক

অমর্ত্য সেনের পাশাপাশি, বিশিষ্ট অভিনেত্রী ও গায়িকা রুমা গুহঠাকুরতাকেও জন্মদিনের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। নিজের টুইট হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “বিশিষ্ট অভিনেত্রী এবং গায়িকা রুমা গুহঠাকুরতার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই”।


একই সঙ্গে কিংবদন্তি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকেও প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ” “আজ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র-র প্রয়াণ দিবস। মহালয়া ও দুর্গাপুজোর সাথে ওনার নাম ওতপ্রোত ভাবে জড়িত। ওনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম”।


আরও পড়ুন – ফের গাড়ি দুর্ঘটনা গুরুতর জখম সঙ্গীতশিল্পী

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নের মুখে ক্ষতবিক্ষত স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...