Friday, April 10, 2026

আবার যোগীর রাজ্য, পরিবারকে গাছে বেঁধে সকলের সামনে মহিলাকে গণধর্ষণ

Date:

Share post:

আবার উত্তরপ্রদেশ। আবার যোগী আদিত্যনাথের রাজ্য। এবার পরিবারের সকলকে সাক্ষী রেখে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ। পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই পুলিশ নড়েচড়ে বসে, শেষে অভিযোগ নেয়।

ঘটনা উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার মউ থানা। সোমবার সন্ধ্যায় ওই মহিলা পরিবারের সঙ্গে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। যাওয়ার পথে ৬ যুবক রাস্তা আটকে দাঁড়ায়। রিভলভার দেখিয়ে সকলকে জঙ্গলে নিয়ে যায় তারা। এরপর পরিবারের সদস্যদের গাছের সঙ্গে বেঁধে ওই মহিলার উপর নারকীয় অত্যাচার চালায় ৬ যুবক। গণধর্ষণের ভিডিও রেকর্ড করে দুর্বৃত্তরা তা ছড়িয়ে দেয়। অভিযোগ জানাতে গেলে পুলিশ তাদের হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ১৪ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়। অবস্থা সামাল দিতে চিত্রকূটের পুলিশ সুপারের দেখা করেন মহিলার সঙ্গে। তারপর মউ থানার পুলিশ অভিযোগ নেয়। তদন্ত শুরু হয়েছে। কিন্তু বারবার যোগীর রাজ্যে এ ধরনের ঘটনা কেন ঘটছে সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মুখ্যমন্ত্রীর অবশ্য মুখে কুলুপ।

আরও পড়ুন – দায়িত্ব নেওয়ার পর প্রথম ভোট, তিন কেন্দ্র নিয়ে যথেষ্ট সিরিয়াস প্রশান্ত কিশোর

Related articles

কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে আশ্রয়? অনুপ্রবেশ ইস্যুতে মোদি-শাহকে ধুয়ে দিলেন অভিষেক

বিজেপির ইস্তেহার প্রকাশ করতে বাংলায় এসে ফের অনুপ্রবেশ নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার,...

১৩-১৬ এপ্রিল বাড়বে গরম! সতর্ক থাকার বার্তা মৌসম ভবনের

উত্তর-পশ্চিমী বায়ু প্রবাহের জেরে ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় গরম ও আর্দ্র পরিস্থিতি দেখা দেওয়ার...

আবার অবমাননা! রানি রাসমনির নাম বিকৃতি শাহের, তোপ তৃণমূলের

শুধুমাত্র ভোটের কারণেই বাঙালি প্রেম জেগে ওঠে বিজেপির নেতাদের, তা আরও একবার প্রমাণ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

IPL: ওপেনিং জুটির ব্যর্থতা থেকে নিষ্ক্রিয় স্পিন বোলিং, কেকেআরের ব্যর্থতার বিশ্লেষণ

চার ম্যাচ পরেও জয়ের খাতা খুলতে ব্যর্থ কেকেআর(KKR)। ঘরের মাঠে তিন ম্যাচে জয়হীন। মরশুমের শুরুতেই ছন্দহীন শাহরুখ খানের...