Tuesday, March 24, 2026

যুবককে লক্ষ্য করে গুলি, একটুর জন্য প্রাণে রক্ষা

Date:

Share post:

আসানসোলে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তাঁরই প্রতিবেশীর বিরুদ্ধে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান ওই যুবক। ঘটনাটি ঘটে কুলটি এলাকার বেজডিহি কুইরি পাড়ায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, সঞ্জয় পাসোয়ান নামে এক যুবককে লক্ষ্য করে প্রতিবেশী পাপ্পু মাহাতো গুলি চালায়। পারিবারিক বিবাদের জেরেই এই খুনের চেষ্টা বলে মনে করা হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। এদিকে গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলটি থানার পুলিশ। শুরু হয় তদন্ত। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন – ফের ভিন রাজ্যে মৃত্যু বীরভূমের এক শ্রমিকের

স্থানীয়রা জানিয়েছেন, ছটপুজো সেরে বাড়ি ফিরছিলেন সঞ্জয়বাবু। সেইসময়ই তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় অভিযুক্ত। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। হামলা হয়েছে বুঝতে পেরে সঞ্জয়বাবু সেখান থেকে দৌড়ে এক প্রতিবেশীর বাড়িতে ঢুকে পড়েন। কিন্তু তখনও পাপ্পু মাহাতো বন্দুক উঁচিয়ে গুলি চালাতে থাকে।

পুলিশ সূত্রে খবর, তিন রাউন্ড গুলি চালানো হয়েছে। গুলি চালানোর পর স্থানীয় বাসিন্দারা পাপ্পুকে ধাওয়া করলে এলাকা থেকে চম্পট দেয় সে।

আরও পড়ুন – প্রকাশিত হল ভারতের নতুন মানচিত্র

Related articles

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...