Wednesday, March 25, 2026

পর্যটন মানচিত্রে টেরাকোটার ঘোড়া, ছৌ নাচের মুখোশ

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে শিল্পকলাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া চেষ্টা চলছে। এবার সেই তালিকায় এলো পাঁচমুড়া ও বিষ্ণুপুরের পোড়া মাটি বা টেরাকোটার ঘোড়া। এই শিল্পকে বিশ্বের পর্যটন দুনিয়ায় তুলে ধরতে চাইছে রাজ্য পর্যটন দফতর। পোড়া মাটির ঘোড়ার আদলে তৈরি হয়েছে একটি ‘পেনড্রাইভ’, যার মধ্যে ভরা হয়েছে রাজ্যের পর্যটন মানচিত্র। সেখানে যেমন রয়েছে কলকাতার দুর্গাপুজোর ইতিহাস, তেমনই রয়েছে রাজ্যের উপকূল অঞ্চলে পর্যটন পরিকাঠামো বিষয়ক তথ্য। “শো-পিসের” পাশাপাশি এই মডেল একটি প্রয়োজনীয় দ্রব্য।

রেড রোডে ‘পুজো কার্নিভাল’-এ উপস্থিত বিদেশি পর্যটকদের হাতে স্মারক হিসাবে তুলে দেওয়া হয়েছে ওই ‘পেনড্রাইভ’। দেশে-বিদেশে পর্যটন দফতর আয়োজিত বিভিন্ন মেলায় বিনামূল্যে ওই মডেল ঘোড়া দেওয়া হবে পর্যটকদের। এতে পোড়া মাটির ঘোড়ার বাজার এবং বাঁকুড়ার পর্যটন সম্ভবনা—দুইই বাড়বে বলে আশাবাদী পর্যটন দফতর।

এরপর পুরুলিয়ার ছৌ-নাচের মুখোশের আদলে এমনই একটি ‘ইউটিলিটি প্রোডাক্ট’ তৈরির ভাবনা রয়েছে দফতরের। ছৌ-নাচের মুখোশের আদলে একটি ‘ফ্রিজ ম্যাগনেট’ তৈরি করা হবে। সেটিও বিনামূল্যে বিতরণ করা হবে পর্যটকদের মধ্যে। বিনামূল্যে এ ধরনের জিনিস বিতরণ করলে তাঁদের খুব একটা লোকসান হবে না, উল্টে রাজ্যের পর্যটন শিল্পের প্রচার ও প্রসার হবে বলে আশা পর্যটন দফতরের আধিকারিকদের।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...