Wednesday, June 17, 2026

জাড্ডার পরে কাবুলে আটকে 3 বাঙালি

Date:

Share post:

জাড্ডার পরে এবার আফগানিস্তান। বেশি রোজগারের আশায় বিদেশে পাড়ি দিয়ে আটকে পড়েছেন তিন বাঙালি। এঁদের মধ্যে একজন হুগলির পোলবার বাসিন্দা। শ্যাম মাইতি নামে ওই যুবকের সঙ্গেই হামিম মল্লিক এবং সুশান্ত মণ্ডল মুম্বইয়ের এক এজেন্ট মারফৎ মাস পাঁচেক আগে সোনার কাজে কাবুলে যান। অভিযোগ, সেখানে প্রথম দু’মাস তাঁদেরকে কন্ট্র্যাক্টের তুলনায় কম বেতন দেওয়া হয়। এনিয়ে তিনজনের সঙ্গে মালিকপক্ষের বচসার সূত্রপাত। তারপর থেকেই শুরু হয় অত্যাচার। 8 ঘণ্টার জায়গায় 12 ঘণ্টা আবার কোনোদিন 14 ঘন্টা পর্যন্ত কাজ করানো হচ্ছে বলে অভিযোগ। গত তিন মাস তাঁদের বেতনও দেওয়া হয়নি। ভিসা-পাসপোর্ট আটকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে। ফিরে আসতে চাইলে 3জনকে 2লক্ষ টাকা করে দিতে বলা হচ্ছে বলে পরিবারকে জানিয়েছেন শ্যাম মাইতি। কিন্তু সেই টাকা তাঁদের কাছে নেই।

শ্যামের স্ত্রী পায়েল মাইতি এবিষয়ে পোলবা থানায় অভিযোগ করতে যান। কিন্তু থানা থেকে বিষয়টি উপরমহলে জানানোর কথা বলা হয়েছে বলে অভিযোগ পায়েলের। এই পরিস্থিতিতে আতান্তরে পড়েছে পোলবার মাইতি পরিবার। ঘরের ছেলে ফিরে আসার ব্যাপারে রাজ্য সরকার ও বিদেশমন্ত্রক হস্তক্ষেপ করুক চাইছে তারা।

আরও পড়ুন – “দমবন্ধ করা দিল্লিতে ‘আচ্ছে দিন’ কবে আসবে?”

Related articles

২৫ বছর পর অস্ত্র ত্যাগ পুষ্পার, মূলস্রোতে ফেরার বার্তা

দীর্ঘ ২৫ বছরের সশস্ত্র আন্দোলনের জীবন ছেড়ে অবশেষে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিলেন নিলেন জঙ্গলমহলের (Jangalmahal) একসময়ের মাওবাদী নেত্রী...

চাপ আরও বাড়ল অরূপের, একগুচ্ছ অভিযোগ করে পুলিশকে চিঠি মেসি

যুবভারতী  মেসি(Messi) কাণ্ডে চাপ আরও বাড়ল অরূপ বিশ্বাসের, টিম মেসির পক্ষ থেকে ইমলে করে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে অভিযোগ...

ধাপা এলাকার মহিলাদের জন্য পাটশিল্প প্রশিক্ষণ কর্মশালা মার্লিন গ্রুপ- DRCSC- টিডিএইচ সুইস হোমসের

শহর কলকাতার ধাপার বস্তি এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে ডিআরসিএসসি, টিডিএইচ সুইস হোমস এবং মার্লিন গ্রুপের সিএসআরের উদ্যোগ...

উদ্ধব শিবিরের সাংসদ-বিধায়ক ভাঙানো চালু রেখেছে বিজেপি! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাউতের

শিবসেনায় ( Shiv Sena) (উদ্ধব শিবির) ভাঙন অব্যাহত। শীঘ্রই উদ্ধব শিবিরের ৭ সাংসদ ও ১৬ জন বিধায়ক দল...