Friday, June 26, 2026

ফের রক্তাক্ত হল ভূস্বর্গ: শ্রীনগরে গ্রেনেড হামলায় জখম ১৫, নিহত ১

Date:

Share post:

ফের রক্তাক্ত হল ভূস্বর্গ। সোমবার দুপুর দেড়টা নাগাদ শ্রীনগরের মৌলানা আজাদ রোডে গ্রেনেড হামলায় জখম হলেন ১৫ জন। মৃত্যু হয়েছে এক ফল বিক্রেতারও। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে এলাকা। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

গ্রেনেড হামলার পরই ওই এলাকা কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এদিনের ঘটনার পিছনে পাকিস্তানের হাত রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে এটি তৃতীয় গ্রেনেড হামলা। ফলে খুব স্বাভাবিক ভাবেই উপত্যকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত সপ্তাহেও সোপোরের একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। সেই ঘটনায় আহত হয়েছিলেন ১৫ জন।

আরও পড়ুন-জাপানি দূতাবাসের গাড়িতে ট্যাঙ্কারের ধাক্কা, মৃত চালক

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...