Tuesday, April 7, 2026

১৩৮ জন শ্রমিক ঘরে ফিরে জানালেন, আর কাশ্মীর যেতে চাননা তাঁরা

Date:

Share post:

অবশেষে ঘরের ছেলেরা ঘরে ফিরলেন। অর্থাৎ রাজ্য প্রশাসনের উদ্যোগে রাজ্যে ফিরলেন কাশ্মীরে থাকা বাংলার শ্রমিকরা। সোমবার ডাউন কলকাতা-জম্মু তাওয়াই ট্রেনে ফিরেছেন প্রায় ১৩৮ জন শ্রমিক। এদিন ট্রেনটি আসানসোল স্টেশনে আসার পরই জি আর পি-র উদ্যোগে শ্রমিকদের বিস্কুট ও জল দেওয়া হয়েছে তাঁদের। শ্রমিকরা স্টেশনে নামার সঙ্গে সঙ্গেই মেয়র ফিরহাদ হাকিম আসেন তাঁদের এবং তাঁদের সঙ্গে দেখা করেন।

এদিন রাজ্যে ফিরেই শ্রমিকরা জানিয়েছেন যে, কোনও মতেই তাঁরা আর কাশ্মীরে কাজ করতে যাবেন না। পাশাপাশি রাজ্য সরকার ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। সূত্রের খবর, কার্যত কর্মসংস্থান খুইয়েই রাজ্যে ফিরতে বাধ্য হচ্ছেন শ্রমিকরা, সেই কারণে রাজ্যেই তাঁদের যে কোনও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার ভাবনা চিন্তা শুরু করেছে রাজ্য সরকার।

Related articles

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...