Sunday, April 12, 2026

“BELIEVE IN YOUR SELF” মন্ত্র নিয়ে ফের বাগানে সবুজ তোতা

Date:

Share post:

নীল জিন্স, সাদা টি-শার্ট পরে যখন মাঠে ঢুকেছিলেন, তখন সেই পুরনো মেজাজ। মৃদু হাসি। শরীরী ভাষাতেই ঝরে পড়ছিল আত্মবিশ্বাস। ঠিক সকাল আটটা। প্রাণের চেয়েও প্রিয় ক্লাবে ফিরলেন হোসে র‌্যামিরেজ ব্যারেটো। বেইতিয়াদের কোচিং করাতে মোহনবাগান মাঠে নেমে পড়লেন সবুজ তোতা। তবে “অতিথি” হিসেবে।

হেড কোচ ভিকুনার সঙ্গী হিসাবেই বেইতিয়া, ফ্রান গঞ্জালেজদের ছ’দিন প্র‌্যাকটিস করাবেন ব্যারেটো। সোমবার ছিল তার প্রথম দিন। অর্থাৎ, আপাতত ‘অতিথি’ কোচ হিসাবে মোহনবাগানে ব্যারেটোর দ্বিতীয় ইনিংস শুরু হলো। বাকিটা সময় বলবে।

মুম্বইয়ে রিলায়েন্স অ্যাকাডেমির সহকারী কোচ হিসাবে করেন বাগান সমর্থকদের প্রাণ ভোমরা ব্যারেটো। এএফসির ‘বি’ লাইসেন্সটাও শেষ করে ফেলেছেন সবুজ তোতা। নতুন বছরের শুরুতেই শেষ করে ফেলবেন ‘এ’ লাইসেন্সও। মাঝের এই সময়টায় যেহেতু কিছুদিনের জন্য ছুটি পেয়েছেন, তাই ‘ঘরের ক্লাবে’ কোচিংটা একটু করতে এলেন। ৪-৯ নভেম্বর পর্যন্ত বেইতিয়াদের কোচিং করিয়ে ফের মুম্বই গিয়ে যোগ দেবেন রিলায়েন্স অ্যাকাডেমিতে।

ভারতীয় ফুটবলে খেলোয়াড় হিসেবে এই মোহনবাগান থেকেই তাঁর প্রতিষ্ঠা। প্রিয় ক্লাবকে দিয়েছেন অনেক কিছুই। ক্লাব তার প্রতিদান দিয়েছে। এখনও দিচ্ছে। তাই পয়া ক্লাব থেকেই কোচিংটা ঝালিয়ে নিতে চাইছেন। একেবারে আত্মবিশ্বাসী হয়ে। নিজের প্রতি ভরসা রেখে। বাগানে ব্রাজিলিয়ানের টি-শার্টও কিন্তু এদিন তেমনটাই জানান দিচ্ছিল। আসলে “BELIEVE IN YOUR SELF” মন্ত্র নিয়েই তো ফের বাগানে হাজির সবুজ তোতা।

ছবি- প্রকাশ পাইন

Related articles

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...