Friday, March 27, 2026

কলেজ শিক্ষকদের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণায় উচ্ছ্বাস শিক্ষক মহলে

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশির হাওয়া শিক্ষকদের মধ্যে। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলেজ শিক্ষকদের একটি সভায় মুখ্যমন্ত্রীর ঘোষণা সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন পাবেন রাজ্যের কলেজ শিক্ষকরা। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে এই নতুন বেতন কার্যকর হবে। তবে সরকার এরজন্য কোনও এরিয়ার দেবে না। তবে ২০১৬-২০১৯, এই তিন বছরের জন্য তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি হবে। ইউজিসির হারে বেতনের দাবি রাজ্যের কলেজ শিক্ষকদের বহুদিনের। এ নিয়ে বেশ কিছু মামলা-মোকদ্দমাও হয়। কলেজ শিক্ষকদের মূল দাবি ছিল, ২০১৬ সাল থেকে চালু করার। কিন্তু প্রস্তাবিত বেতন কমিশন লাগু হবে ২০২০ সাল থেকে। এর জন্য সরকারের অতিরিক্ত এক হাজার কোটি টাকা খরচ হবে। এরিয়ার না দেওয়ায় শিক্ষকদের মধ্যে কিছুটা হলেও অসন্তোষ থাকবে। এদিনের সভায় মুখ্যমন্ত্রী বারবার আগত শিক্ষক প্রতিনিধিদের জিজ্ঞাসা করেন তাঁরা খুশি কিনা। তিনি বলেন, যতটুকু পারি ততটুকুই করছি। যেটা পারবো না সেটা বলবো না। ঘোষণা করব তারপর ঘরে ঢুকে যাব এমন কথা আমি কোনদিন বলব না।

আরও পড়ুন-আর্থিক প্রতারণার মামলায় বহাল স্থগিতাদেশ, স্বস্তিতে মুকুল

 

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...