Sunday, June 21, 2026

প্রসেনজিতের ট্যুইটারে টিজার ভিডিও, পরের পুজোয় সৃজিতের ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’

Date:

Share post:

দূরের দিগন্ত যুদ্ধ হাজার,
মাটিতে পা তাই পড়বে আবার রাজার…

বাজারে ‘কাকাবাবুর প্রত্যাবর্তনের টিজার ভিডিও অ্যাড। সৌজন্যে প্রসেনজিতের ট্যুইটার হ্যান্ডল। সৃজিতের কাকাবাবুর ট্রিলজির এটাই শেষ ছবি।

কথা ছিল এ বছরেই আসছে কাকাবাবু সিরিজ। কিন্তু সৃজিত-প্রসেনজিৎ জুটির ‘গুমনামি’ নিয়ে বক্স অফিস রইল ব্যস্ত। পুজোর পরেই সৃজিত শেষ করলেন ‘দ্বিতীয় পুরুষ’-এর শুটিং। অবশেষে সৃজিত জানালেন, পরের ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। কাকাবাবুর ট্রিলজির প্রথম দুটি ছবি ছিল ‘মিশর রহস্য’ আর ‘ইয়েতি অভিযান’। মরুভূমি-বরফ ছেড়ে কাকাবাবু এবার জঙ্গলে। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ অবলম্বনেই ছবি। শোনা যাচ্ছে কেনিয়াতে নাকি শুটিং হবে। খুশি প্রসেনজিৎ। বলছেন, দু’বছর পর কাকাবাবু আর সন্তু ফিরছে। ছোটরা এসব দেখার জন্য অপেক্ষা করে থাকে। আর সৃজিত জানাচ্ছেন, আগামী পুজোয় এটাই তাঁর বাঙালির জন্য উপহার। বক্স অফিসেও ভাল ব্যবসা করে কাকবাবু।

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...