Sunday, June 28, 2026

সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এল ব্যাঙেদের নয়া প্রজাতি

Date:

Share post:

এই যে সে ব্যাঙ নয়, নাম গেছো ব্যাঙ। পশ্চিমবঙ্গে এই ধরনের ব্যাঙ বিরল। যারা জীব বিদ্যার গবেষকরা বলছেন এটি পলিপেডেটস পরিবারভুক্ত। বৈজ্ঞানিক নাম পলিপেডেটস বেঙ্গলেনসিস। ইংরেজি নাম ব্রাউন ব্লচড বেঙ্গল ট্রি ফ্রগ। ব্যাঙের গায়ে প্রায় গোটা দশেক গাঢ় বাদামি দাগ দেখা যায়। চোখের মাঝখানে আবার তিনকোনা দাগ বাস করে বাঁশ, কলা, কচু গাছের মধ্যে। পুরুষদের দৈর্ঘ্য ৫০ মিলিমিটারের কিছু বেশি। স্ত্রী ব্যাঙ একটু বড়, প্রায় ৭২ মিলিমিটার।

কিন্তু কীভাবে সন্ধান মিলল বিরল এই ব্যাঙের! সোশ্যাল মিডিয়া ছবিটি দেখে শিবাজী মিত্র নামে জনৈক সেটি পাঠান গুয়াহাটির উভচর বিশেষজ্ঞ আদিত্য পুরকায়স্থকে। জানতে চান কোন প্রজাতির? দক্ষিণ ২৪ পরগনার সাধুরহাটের কিংশুক মন্ডলও একই ছবি জয়াদিত্যকে পাঠান।জয়াদিত্য দেখেই বুঝতে পারেন এটি বিরল প্রজাতির ব্যাঙ। আরও কিছু ছবি চান। কিন্তু কৌতূহল মেটাতে না পেরে তিনি সোজা চলে আসেন কলকাতা। তারপর টিম নিয়ে চলে গবেষণা। ব্যাঙের ত্বক, প্রকৃতি, আকার সবকিছু পরীক্ষা করার পর তাঁরা নিশ্চিন্ত হন এটি ব্যাঙেদের পরিবারের নয়া সদস্য। পলিপেডাস প্রজাতির এবং গেছো ব্যাঙেদের পরিবারে 26তম সদস্য। কে বলে সোশ্যাল মিডিয়া শুধু ভুল আর মিথ্যা খবর ছড়ায়!

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...